×

সারাদেশ

অর্থ আত্মসাৎ মামলায় মাদরাসার হিসাবরক্ষক গ্রেপ্তার

Icon

ম.শফিকুল ইসলাম, নেত্রকোণা থেকে

প্রকাশ: ১১ জুলাই ২০২৪, ০৯:১৬ পিএম

অর্থ আত্মসাৎ মামলায় মাদরাসার হিসাবরক্ষক গ্রেপ্তার

অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার মাদরাসার হিসাবরক্ষক সাদেকুর রহমান।

অর্থ আত্মসাতের অভিযোগে নেত্রকোণা জেলার সদর উপজেলার দুগিয়া আব্বাছিয়া এমদাদুল উলুম ফাজিল মাদরাসার হিসাবরক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হিসাবরক্ষকের নাম সাদেকুর রহমান (৪৭)। তার বিরুদ্ধে মাদরাসার বিভিন্ন খাতের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) তাকে আদালতে পাঠানো হয়। এর আগে বুধবার (১০ জুলাই) রাতে তাকে দুগিয়া বাজার থেকে গ্রেপ্তার করে পুলিশ। 

অভিযোগে জানা গেছে, নেত্রকোণা সদর উপজেলার দুগিয়া আব্বাছিয়া এমদাদুল উলুম ফাজিল মাদরাসায় সাদেকুর রহমান নিন্মমান সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে কাজ করেন। তিনি মাদরাসার প্রয়োজনে ২০১৭ সালের ২০ মে থেকে স্বপদের অতিরিক্ত হিসাব রক্ষক হিসেবে দায়িত্ব পালন করতেছেন। এরই মধ্যে ২০২২ সালের জানুয়ারি থেকে একই বছরের ডিসেম্বর পর্যন্ত মাদরাসার হিসেবে গরমিল ধরা পড়ায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্তে উঠে আসে, অভিযুক্ত সাদেকুর ৪ লাখ ২৩ হাজার ৮০৬ টাকা ব্যাংক হিসাবে জমা না দিয়ে নিজ হেফাজতে রেখে আত্মসাত করেন। কর্তৃপক্ষ ওই টাকা ব্যাংকে জমা দেয়ার জন্য বললে তিনি সময়ক্ষেপণ করে। এক পর্যায়ে অর্থ আত্মসাতের কথা তিনি অস্বীকার করেন। 

আরো পড়ুন : টেকনাফ পৌর কাউন্সিলরের সম্পদ জব্দ

মাদরাসার কর্তৃপক্ষ আরো বলেন, এছাড়াও সাদেকুর রহমানের কর্তব্য কাজে অবহেলা ও উদাসীনতার কারণে শিক্ষার্থী ও মাদরাসার ১১ লাখ ৮৪ হাজার ৪৫৫ টাকার ক্ষতিসাধিত হয়। সাদেকুর রহমান চাকরি নীতিমালা লঙ্ঘন করে ২০১৪ সালের ২৩ অক্টোবর ৩৭ বছর বয়সে ওই মাদরাসার চাকুরি নেন। অথচ সরকারি নিয়োগ নীতিমালায় বয়সসীমা ছিল অনুর্ধ্ব ৩০ বছর।

এ ঘটনায় দুগিয়া আব্বাছিয়া এমদাদুল উলুম ফাজিল মাদরাসার অফিস সহায়ক মো. মাসুদ রানা বাদী হয়ে ৭ জুলাই নেত্রকোনা সদর আদালতে সাদেকুর রহমানের বিরুদ্ধে মামলা করেন। বিজ্ঞ আদালত এ ব্যাপারে প্রয়োনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নেত্রকোণা থানা পুলিশকে নির্দেশ দেন। পুলিশ বুধবার রাতে সাদেকুর রহমানকে দুগিয়া বাজার থেকে গ্রেপ্তার করে।

এবিষয়ে দুগিয়া আব্বাছিয়া এমদাদুল উলুম ফাজিল মাদরাসার অধ্যক্ষ আ.ফ.ম. মহিউদ্দিন খান বলেন, সরকারি নীতিমালা লঙ্ঘন করে জালিয়াতীর মাধ্যমে ৩৭ বছর ৭ মাস বয়সে বয়সে সাদেকুর রহমান চাকুরি নিয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নেত্রকোণা মডেল থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. সোহেল রানা বলেন, সুনির্দিষ্ট অভিযোগে সাদেকুর রহমানের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র

রিট খারিজ ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র

বারডেমের ১৬ তলা থেকে লাফ দেয়ার আগে খান তিনটি সিগারেট

বারডেমের ১৬ তলা থেকে লাফ দেয়ার আগে খান তিনটি সিগারেট

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App