×

সারাদেশ

গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে পাঁচজন নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০০ এএম

গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে পাঁচজন নিহত

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে পাঁচজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। রবিবার (১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টায় ঢাকা-খুলনা সহাসড়কের উপজেলার মাঝিগাটি এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২০ জন আহত হয়েছেন।

নিহতদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তারা হলেন- কামরুন নাহার (৩৫), তানজিনা (২৪), ছাবিহা (১৪) ও সাজিত (১২)। তাদের সবার বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে।

স্থানীয়রা জানান, ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে আসছিল। এসময় মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার মাঝিঘাটি এলাকার গেরাখোলা ব্রিজের কাছে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার পর ঢাকা-খুলনা সহাসড়কে যানবাহন একঘণ্টা বন্ধ ছিল। 

ভাঙা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আবদুল্লাহ আল বাকি দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুছড়ে যায় এবং ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে দুর্ঘটনাস্থলে পাঁচজন নিহত হয় এবং আহত হয় ২০ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App