×

সারাদেশ

নাফ নদীতে ভাসমান ব্যাগে মিলল ‘হ্যান্ড গ্রেনেড’

Icon

শহীদ উল্লাহ, টেকনাফ (কক্সবাজার)

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৭ পিএম

নাফ নদীতে ভাসমান ব্যাগে মিলল ‘হ্যান্ড গ্রেনেড’

ছবি: সংগৃহীত

কক্সবাজার টেকনাফের নাফ নদীতে ভাসমান ব্যাগে মিলেছে একটি হ্যান্ড গ্রেনেড; যেটি স্থানীয় জেলেরা উদ্ধার করে বিজিবির কাছে হস্তান্তর করেছে।

রবিবার (৮ সেপ্টেম্বর) সকালে টেকনাফ উপজেলার নাফ নদীর সাবরাং পয়েন্ট থেকে ওই হ্যান্ড গ্রেনেডটি উদ্ধার করা হয় বলে জানান, বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ। 

তবে হ্যান্ড গ্রেনেডটি কোন দেশের তৈরী এবং কোথায় থেকে ব্যাগটি ভেসে এসেছে এ ব্যাপারে তথ্য নিশ্চিত করতে পারেননি তিনি।

স্থানীয়দের বরাতে লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ বলেন, রবিবার সকালে টেকনাফ উপজেলার নাফ নদীর সাবরাং পয়েন্টে একটি ব্যাগ ভাসতে দেখে স্থানীয় জেলেরা। পরে জেলেরা ব্যাগটি উদ্ধারের পর খুলে একটি হ্যান্ড গ্রেনেড পান।

এরপর স্থানীয় জেলেরা নাফ নদীতে ভাসমান ব্যাগ থেকে হ্যান্ড গ্রেনেড উদ্ধারের তথ্য বিজিবির সংশ্লিষ্টদের অবহিত করেন। পরে বিজিবির একটি দল ঘটনাস্থলে পৌঁছে হ্যান্ড গ্রেনেডটি হেফাজতে নিয়েছে।

তবে হ্যান্ড গ্রেনেডটি কোন দেশের তৈরী এবং ব্যাগটি কোথা থেকে কিভাবে ভেসে এসেছে এ ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য নেই বলে জানিয়েছেন, বিজিবির এ কর্মকর্তা।

মহিউদ্দীন আহমেদ জানান, উদ্ধার হওয়া হ্যান্ড গ্রেনেডটি বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পর্তুগালের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

পর্তুগালের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জেরে ইরানে হামলা যুক্তরাষ্ট্রের

মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জেরে ইরানে হামলা যুক্তরাষ্ট্রের

১২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

১২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App