×

খেলা

৪ বছর পর দলে ফিরে ম্যাচসেরা হয়ে যা বললেন মোসাদ্দেক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১০:৫৭ পিএম

৪ বছর পর দলে ফিরে ম্যাচসেরা হয়ে যা বললেন মোসাদ্দেক

ছবি- সংগৃহীত

দীর্ঘ চার বছর পর ওয়ানডে দলে ফিরে প্রথম ম্যাচেই রাজকীয় প্রত্যাবর্তন হলো মোসাদ্দেক হোসেন সৈকতের। অস্ট্রেলিয়ার বিপক্ষে বল ও ব্যাটের অলরাউন্ড নৈপুণ্যে দলকে জেতানোর পাশাপাশি ম্যাচসেরার পুরস্কারও জিতে নিয়েছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। তার অনবদ্য ৮৬ রান এবং বল হাতে গুরুত্বপূর্ণ ২ উইকেট শিকারের ওপর ভর করেই অজিদের বিপক্ষে ৮৬ রানের ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ দল।

মঙ্গলবার (৯ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডেতে ডিএলএস পদ্ধতিতে অস্ট্রেলিয়াকে হারায় বাংলাদেশ।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মোসাদ্দেক হোসেন বলেন,'দলের ওই কঠিন পরিস্থিতিতে ভালো কিছু করার একটা দারুণ সুযোগ ছিল আমার সামনে। আমি সত্যি খুব আনন্দিত যে দলের জয়ে অবদান রেখে ম্যাচসেরা হতে পেরেছি।'

এদিন ইনিংসের মাঝামাঝি সময়ে ১৪০ রানে ৪ উইকেট হারিয়ে যখন বাংলাদেশ কিছুটা চাপে, ঠিক তখনই ছয় নম্বরে ব্যাটিংয়ে নামেন মোসাদ্দেক। দলের সেই বিপর্যয় মুহূর্তের পরিকল্পনা নিয়ে তিনি বলেন,'পরিস্থিতি আমাদের জন্য মোটেও সহজ ছিল না। মিরপুরের এই উইকেটটি ছিল মূলত ৩২০ রানের। কিন্তু দ্রুত কিছু উইকেট পড়ে যাওয়ায় আমাদের পরিকল্পনা বদলাতে হয়। আমি শুধু নিজের ওপর বিশ্বাস রেখেছিলাম। ঘরোয়া ক্রিকেটে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) যেভাবে আমি নিয়মিত ব্যাটিং করেছি, আজকেও ঠিক সেই আত্মবিশ্বাস নিয়েই মাঠে খেলেছি।'

ব্যাটিংয়ের পর বল হাতেও সমান উজ্জ্বল ছিলেন মোসাদ্দেক। অজি ব্যাটার কুপার কনোলি ও ম্যাট রেনশর গুরুত্বপূর্ণ দুটি উইকেট তুলে নিয়ে সফরকারীদের ম্যাচ থেকে ছিটকে দেন তিনি। নিজের এই সামগ্রিক পারফরম্যান্স নিয়ে এই অলরাউন্ডার বলেন,'দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরাটা আমার জন্য বড় একটা সুযোগ ছিল। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে সুযোগটি সঠিকভাবে কাজে লাগাতে পেরেছি। দেশবাসীর কাছে দোয়া চাই, যেন আমরা পরের ম্যাচগুলোতেও এই জয়ের ধারা বজায় রাখতে পারি। যতদিন পেশাদার ক্রিকেট খেলব, এভাবেই বাংলাদেশের জন্য নিজের সেরাটা উজাড় করে দিতে চাই।'

আজকের ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ২৮৪ রানের লড়াকু পুঁজি সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে রান তাড়া করতে নেমে বাংলাদেশিদের বোলিং তোপে ৪২ দশমিক ২ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯১ রান তোলে অস্ট্রেলিয়া। এরপর মিরপুরে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত হানা দিলে খেলা আর মাঠে গড়ানো সম্ভব হয়নি। ফলে ম্যাচ অফিশিয়ালরা বৃষ্টি আইনে বাংলাদেশকে ৮৬ রানে জয়ী ঘোষণা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একমাত্র ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু

একমাত্র ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু

নলছিটিতে মাদক নিয়ে ছাত্রদল নেতাসহ দুইজন আটক

নলছিটিতে মাদক নিয়ে ছাত্রদল নেতাসহ দুইজন আটক

প্রতিবন্ধী নারী ৬ মাসের অন্তঃসত্ত্বা, পিতৃত্ত নিয়ে ধোঁয়াশা

প্রতিবন্ধী নারী ৬ মাসের অন্তঃসত্ত্বা, পিতৃত্ত নিয়ে ধোঁয়াশা

পদত্যাগপত্রে যা লিখলেন ভারতের শিক্ষামন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন ভারতের শিক্ষামন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App