×

সারাদেশ

সোনারগাঁওয়ের আগুন নিয়ন্ত্রণে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ১০:৫৫ এএম

সোনারগাঁওয়ের আগুন নিয়ন্ত্রণে

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ অ্যান্ড পেপার কারখানার আগুন সাত ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় সোমবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে রবিবার রাত ৩টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় এ আগুন লাগার ঘটনা ঘটে।

রোমান মিয়া নামে ওই কারখানার এক শ্রমিক জানান, রাতে ডিউটি করতে আসা অনেক শ্রমিক সেখানে আটকা পরতে পারেন। আগুনের তীব্রতা এতো বেশি ছিলো যে তাৎক্ষণিক সবাইকে বের করতে পারেনি কর্তৃপক্ষ। আগুন ছড়িয়ে পরেছে এক ভবন থেকে আরেক ভবনে। এমন ভয়াবহ দৃশ্য আগে দেখিনি।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের কর্মকর্তা রাফি আল ফারুক বলেন, রাত ৩টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে। আমরা ভোর ৫টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। ১২টি ইউনিটের চেষ্টায় সোমবার সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি আরো বলেন, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়াও আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। এখানকার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তদন্ত করে পরে তথ্য জানাতে পারবো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সরকারি বাসা থেকে শনিবারের মধ্যে ভাড়াটিয়া অপসারণের নির্দেশ

সরকারি বাসা থেকে শনিবারের মধ্যে ভাড়াটিয়া অপসারণের নির্দেশ

বিরোধী জোটে যাওয়ার পরিকল্পনা ইউটিজের, চাপে নেতানিয়াহু

বিরোধী জোটে যাওয়ার পরিকল্পনা ইউটিজের, চাপে নেতানিয়াহু

সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রিজভী

সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রিজভী

নতুন পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন না যারা

নতুন পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন না যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App