×

সারাদেশ

নির্বাচন নিয়ে অধৈর্য হওয়ায় সংস্কার কাজ ব্যাহত: উপদেষ্টা আসিফ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৫ পিএম

নির্বাচন নিয়ে অধৈর্য হওয়ায় সংস্কার কাজ ব্যাহত: উপদেষ্টা আসিফ

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রাজনৈতিক দলগুলোর উদ্দেশে জানিয়েছেন, নির্বাচন নিয়ে ধৈর্য হারা না হয়ে সংস্কার কাজে সহায়তা করুন। নির্বাচন নিয়ে অধৈর্য হওয়ায় সংস্কার কাজ ব্যাহত হচ্ছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে দিনাজপুর কাহারোল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ কথা জানান তিনি। 

আসিফ মাহমুদ বলেন, রাজনৈতিক সরকারের অনেক প্রতিবন্ধকতা রয়েছে, সেই জায়গা থেকে বর্তমান সরকারের সুযোগ রয়েছে সংস্কার করার। রাজনৈতিক দলের বাইরে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নই এই সরকারের প্রধান অগ্রাধিকার। 

তিনি বলেন, বিগত সরকারের আমলে বিশেষ এলাকাভিত্তিক উন্নয়ন হয়েছে, অবহেলিত ছিল উত্তরবঙ্গের রংপুর অঞ্চল। এখন থেকে উত্তরবঙ্গ আর অবহেলিত হওয়ার সুযোগ নেই। এই অঞ্চলের উন্নয়নের লক্ষ্যে কাজ করার জন্যই আমার এই সফর।

এতে আরো উপস্থিত ছিলেন- দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার নাজমুল হাসান, কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম প্রমুখ। পরে তিনি দুঃস্থ, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। 

এছাড়াও এদিন বিকালে উপদেষ্টা আসিফ মাহমুদ খানসামা উপজেলার পাকেরহাটে একটি জনসভায় বক্তব্য দেয়ার কথা রয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App