×

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে বেকারি কারখানায় ভয়াবহ আগুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২০, ০৩:৩৫ পিএম

চাঁপাইনবাবগঞ্জে বেকারি কারখানায় ভয়াবহ আগুন

পুড়ে যায় ৫ লক্ষাধিক টাকার মালামাল

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আরামবাগ স্বপ্নপুরি হোটেলের পাশে সালমান বেকারি নামে এক কারখানা আগুনে পুড়ে গেছে। এতে কারখানার মালামাল ও পণ্য পুড়ে যায়। প্রাথমিক ভাবে কারখানা কর্তৃপক্ষ ৪-৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন।

জানা গেছে, শুক্রবার আনুমানিক ভোর ৬ টার দিকে কারখানাটিতে আগুন লাগে। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন সকল কারখানা বন্ধ থাকে।

এমতাবস্থায় ভোরে বেকারির কারখানায় আগুন দেখতে পেয়ে তাৎক্ষণিক এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. মেহেরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন, ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে বেকারি পণ্য, ময়দা, চিনিসহ কারখানার অন্যান্য মালামাল পুড়ে যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মধ্যবর্তী নির্বাচনে পাল্টে গেল রাজনীতির সমীকরণ

মধ্যবর্তী নির্বাচনে পাল্টে গেল রাজনীতির সমীকরণ

শ্রমিকদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান নাহিদ ইসলামের

শ্রমিকদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান নাহিদ ইসলামের

জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক

রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App