×

সারাদেশ

নামাজে যাওয়ার পথে ব্যবসায়ীকে গুলি করা হত্যা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ১০:৩৩ পিএম

নামাজে যাওয়ার পথে ব্যবসায়ীকে গুলি করা হত্যা

জাহাঙ্গীর আলম

চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়ায় জুমার নামাজে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে জাহাঙ্গীর আলম নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। 

শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুর ১টার দিকে নোয়াপাড়া আসদ আলী মাতব্বর বাড়ির জামে মসজিদের সামনে এই ঘটনা ঘটে। 

জাহাঙ্গীর আলম চট্টগ্রাম মহানগরীর আছাদগঞ্জের শুকটি ব্যবসায়ী এবং সাবেক ইউপি সদস্য আবু সৈয়দের ছেলে। হামলার ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম সফিকুল আলম চৌধুরী বলেন, নোয়াপাড়ায় গুলিতে এক ব্যক্তি মারা গেছেন। কী কারণে এই হত্যাকাণ্ড, সেটা বের করার চেষ্টা চলছে। 

তিনি জানান, জাহাঙ্গীর আলম আজ জুমার নামাজ পড়তে মোটরসাইকেলে করে চট্টগ্রাম শহর থেকে গ্রামের বাড়িতে যান। তিনি স্থানীয় আসদ আলী মাতব্বর বাড়ির জামে মসজিদের সামনে গেলে কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। প্রথমে লাঠি দিয়ে আঘাত করে জাহাঙ্গীরকে মাটিতে ফেলে দেয় তারা। পরে গুলি করে।

এসময় জাহাঙ্গীরকে রক্ষা করতে মুসল্লিরা এগিয়ে এলে কয়েকজন হামলার শিকার হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চুক্তি স্বাক্ষরের জন্য এটাই ইরানের শেষ সুযোগ

ডোনাল্ড ট্রাম্প চুক্তি স্বাক্ষরের জন্য এটাই ইরানের শেষ সুযোগ

যুদ্ধ শুরুর পর দেশ ছেড়েছেন ইসরায়েলিরা

যুদ্ধ শুরুর পর দেশ ছেড়েছেন ইসরায়েলিরা

ট্রাম্পের ‘আলোচনা শুরুর’ দাবি নাকচ করে দিলো ইরান

ট্রাম্পের ‘আলোচনা শুরুর’ দাবি নাকচ করে দিলো ইরান

সংবিধান সংশোধনে বিশেষ কমিটির বৈঠক আজ

সংবিধান সংশোধনে বিশেষ কমিটির বৈঠক আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App