×

সারাদেশ

গাজীপুরে বিএনপিতে যোগ দিলেন জাতীয় পার্টির দেড় শতাধিক নেতা-কর্মী

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৯ পিএম

গাজীপুরে বিএনপিতে যোগ দিলেন জাতীয় পার্টির দেড় শতাধিক নেতা-কর্মী

ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরের কাশিমপুর থানা জাতীয় পার্টি ও এর অঙ্গসংগঠনের দেড়শতাধিক নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। এ উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (৭ ফেব্রুয়ারি)  সকাল ১০টার দিকে আয়োজিত অনুষ্ঠানে নবযোগদানকারীরা গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন।

অনুষ্ঠানে গাজীপুর মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ফারুক খান ও কাশিমপুর থানার জাতীয় পার্টির সভাপতি রুহুল আমিন দেওয়ানের নেতৃত্বে দেড়শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেন।

এ সময় তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় গাজীপুর মহানগর বিএনপির নেতারাসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে এবার মুখ খুললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে এবার মুখ খুললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

রিল বানাতে রাস্তায় শুয়ে পড়লেন তরুণী, অতঃপর...

রিল বানাতে রাস্তায় শুয়ে পড়লেন তরুণী, অতঃপর...

দীর্ঘ লোডশেডিংয়ে অক্সিজেন সংকট, মারা গেল ১৫ কোটি টাকার মাছ

দীর্ঘ লোডশেডিংয়ে অক্সিজেন সংকট, মারা গেল ১৫ কোটি টাকার মাছ

মামলার সূত্রে ঘনিষ্ঠতা, প্রবাসীর স্ত্রীসহ কোটি টাকা নিয়ে উধাও আইনজীবী

মামলার সূত্রে ঘনিষ্ঠতা, প্রবাসীর স্ত্রীসহ কোটি টাকা নিয়ে উধাও আইনজীবী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App