×

সারাদেশ

বাগেরহাটে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৮

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩০ এএম

বাগেরহাটে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৮

ছবি: সংগৃহীত

বাগেরহাটে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় দলের অন্তত আটজন আহত হয়েছেন।

বুধবার (১০ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে সদর উপজেলার বারুইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আহতদের মধ্যে জামায়াতের তুহিন শেখ, হাবিবুর রহমান শেখ, গোলাম মোস্তফা, শিমুল শেখ, মো. হাসিবুল ও আলী মল্লিক এবং বিএনপির ভাস্কর চক্রবর্তী ও সেলিম শেখ রয়েছেন। আহত জামায়াতের ছয় কর্মীকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জামায়াতের অভিযোগ, ধানের শীষ প্রতীকের সমর্থকেরা ভোটারদের মধ্যে টাকা বিতরণ করছিলেন। বিষয়টি জানতে পেরে স্থানীয় জামায়াত কর্মীরা সেখানে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন, যাদের কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে বলে দাবি তাদের।

অন্যদিকে বিএনপির অভিযোগ, জামায়াতের লোকজন টাকা ও লিফলেট নিয়ে এলাকায় প্রবেশ করেছিল। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে, এতে তাদের দুই কর্মী আহত হন।

বাগেরহাট-২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহার প্রধান নির্বাচনী এজেন্ট মোস্তাইন বিল্লাহ বলেন, ধানের শীষের পক্ষে স্থানীয় লিটু মেম্বারসহ বিএনপির কিছু নেতা-কর্মী টাকা বিতরণে বের হলে জামায়াত কর্মীরা তাদের ধাওয়া দেয়। এ সময় ধারালো অস্ত্র নিয়ে হামলার জেরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

তবে বারুইপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ গোলাম মাসুদ বলেন, জামায়াতের ৮–১০ জন কর্মী বাড়ি বাড়ি গিয়ে টাকা ও লিফলেট বিতরণ করছিলেন। বিএনপি কর্মীরা বাধা দিলে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়। এতে তাদের দুই কর্মীর মাথায় আঘাত লাগে এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাকিস্তানি ক্রিকেটারদের শাস্তি দিল আইসিসি

পাকিস্তানি ক্রিকেটারদের শাস্তি দিল আইসিসি

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

পদার্থ-রসায়নের পর এবার এইচএসসির জীববিজ্ঞানেও প্রশ্নে ‘ভুল’!

পদার্থ-রসায়নের পর এবার এইচএসসির জীববিজ্ঞানেও প্রশ্নে ‘ভুল’!

যুদ্ধের চাপে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন ইসরায়েলি সেনারা

যুদ্ধের চাপে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন ইসরায়েলি সেনারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App