×

সারাদেশ

বঙ্গোপসাগরে ২০ জেলে অপহৃত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৯ এএম

বঙ্গোপসাগরে ২০ জেলে অপহৃত

ছবি : সংগৃহীত

বঙ্গোপসাগরের পৃথক দুটি স্থানে জেলেদের বহরে হামলা চালিয়ে ২০ জন জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা। সুন্দরবন সংলগ্ন সাগরের নারিকেল বাড়ীয়া ও আমবাড়ীয়ার খাড়ি এলাকা থেকে এসব জেলেকে অপহরণ করা হয়। 

পূর্ব সুন্দরবনের জেলেপল্লী দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ফরেস্ট রেঞ্জার) মিল্টন রায় জানান, সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে অজ্ঞাত পরিচয়ের একটি বনদস্যু বাহিনী দুবলার নারিকেল বাড়ীয়া চর সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে থাকা জেলে বহরে হানা দেয়। দস্যুরা আটটি ট্রলার থেকে আটজন জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে নিজেদের ট্রলারে তুলে নিয়ে যায়।

আরো পড়ুন: আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

আরো পড়ুন: বিতর্কে জড়ালেন প্রিয়াঙ্কা চোপড়া

অপহৃত জেলেরা হলেন—হরিদাস বিশ্বাস (৫০), গোপাল বিশ্বাস (৪৫), রমেশ বিশ্বাস (৫০), প্রশান্ত বিশ্বাস (৪৮), শংকর বিশ্বাস (৩৫), তুষার বিশ্বাস (৪০), মনিরুল বিশ্বাস (৪৮) ও উজ্জ্বল কুমার বিশ্বাস (৪৫)। তাঁদের সবার বাড়ি খুলনার পাইকগাছা উপজেলায়।

এছাড়া একই রাতে দুবলার চর সংলগ্ন আমবাড়ীয়ার খাড়ি এলাকায় জেলে বহরে হামলা চালায় সুমন–জাহাঙ্গীর বাহিনী নামে পরিচিত আরেকটি বনদস্যু দল। তারা অস্ত্রের মুখে ১২টি ট্রলার থেকে ১২ জন জেলেকে অপহরণ করে নিয়ে যায়।

এই দফায় অপহৃত জেলেরা হলেন—কালিদাস বিশ্বাস, কাশেম মোড়ল, সাধন বিশ্বাস, শিবপদ বিশ্বাস, রশিদ সরদার, প্রকাশ বিশ্বাস, ইয়াসিন মোড়ল, শিমুল, রূপ কুমার বিশ্বাস, গণেশ বিশ্বাস, উত্তম বিশ্বাস ও বাটু বিশ্বাস। তাঁদের বাড়ি খুলনার পাইকগাছা, কয়রা এবং সাতক্ষীরার আশাশুনি উপজেলায়।

দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি মো. কামাল উদ্দিন আহমেদ বলেন, বর্তমানে চারটি বনদস্যু গ্রুপ সুন্দরবন ও উপকূলীয় সাগর এলাকায় সক্রিয় রয়েছে। দস্যুদের দাপটে জেলেদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি এভাবে চলতে থাকলে অনেক জেলে পেশা ছেড়ে দিতে বাধ্য হবেন।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম বলেন, জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে বনরক্ষীদের টহল কার্যক্রম জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে

গোলাম পরওয়ার দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে

ইরানের ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র, দাবি আইআরজিসির

ইরানের ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র, দাবি আইআরজিসির

আওয়ামী লীগের পক্ষে এআই দিয়ে ভুয়া সংবাদ

আওয়ামী লীগের পক্ষে এআই দিয়ে ভুয়া সংবাদ

২২ বছর ধরে রেখে দেওয়া ভ্রূণ থেকে সন্তানের জন্ম!

২২ বছর ধরে রেখে দেওয়া ভ্রূণ থেকে সন্তানের জন্ম!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App