×

সারাদেশ

আলফাডাঙ্গায় FEBRICON FASHION ব্র্যান্ডের শো-রুম উদ্বোধন

Icon

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) থেকে

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৪ পিএম

আলফাডাঙ্গায় FEBRICON FASHION ব্র্যান্ডের শো-রুম উদ্বোধন

ছবি: কাগজ প্রতিবেদক

ফরিদপুরের আলফাডাঙ্গাবাসীর জন্য এলো এক আনন্দের খবর। দেশের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড FEBRICON FASHION ব্র্যান্ডের নতুন শো-রুম উদ্বোধন করা হয়েছে আলফাডাঙ্গায়। আধুনিক ও ট্রেন্ডি পোশাকের সমাহার থাকবে এই শো-রুমে। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সাড়ে পাঁচটার দিকে আলফাডাঙ্গা হাসপাতাল রোডে,  সোনালী ব্যাংক সংলগ্ন স্থানে শো-রুমটি উদ্বোধন করা হয়।

শো-রুমে পাওয়া যাচ্ছে ট্রেন্ডিং ও রুচিসম্মত বিভিন্ন কালেকশন—পাঞ্জাবি, পাইজামা, শার্ট, প্যান্ট, টি-শার্ট, ট্রাউজার, পোলো শার্ট, শেরওয়ানি এবং জুতা, স্যান্ডেল ও লোফারসহ ছেলেদের যাবতীয় ব্র্যান্ডের পোশাক। উদ্বোধনী অনুষ্ঠানটি আলোচনা, কেক কাটা এবং দোয়া অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়।

প্রতিষ্ঠানটির পরিচালক বায়েজিদ মোল্লা উদ্বোধনী অনুষ্ঠানে বলেন,আলফাডাঙ্গার ক্রেতাদের দীর্ঘদিনের চাহিদার কথা বিবেচনা করেই FEBRICON FASHION-এর শো-রুম চালু করেছি। আমরা মানসম্মত ও রুচিশীল পোশাক সাশ্রয়ী মূল্যে সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ। ঈদ, পূজা বা যে কোনো উৎসবে যাতে স্থানীয় ক্রেতাদের আর বাইরে যেতে না হয়, সেই লক্ষ্য নিয়েই আমাদের এই উদ্যোগ।

তিনি আরও জানান, নতুন ডিজাইন ও ট্রেন্ডিং কালেকশন নিয়মিত সংযোজন করা হবে এবং ক্রেতাদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে বিশেষ ছাড় ও অফারের ব্যবস্থাও থাকবে।

আলফাডাঙ্গার ফ্যাশনপ্রেমী তরুণদের জন্য এই শো-রুমটি হয়ে উঠতে পারে পছন্দের নতুন গন্তব্য। স্থানীয় ক্রেতারা আশা করছেন, মানসম্মত ব্র্যান্ড পোশাক এখন নিজ এলাকাতেই সহজে পাওয়া যাবে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাত থেকেই ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস

রাত থেকেই ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস

রাজধানীতে তিন বাসে আগুন, ককটেল বিস্ফোরণ

রাজধানীতে তিন বাসে আগুন, ককটেল বিস্ফোরণ

‘ডিজিটাল সিস্টেমের আওতায় গ্রামীণ অর্থনীতিকে আনতে হবে’

অর্থমন্ত্রী ‘ডিজিটাল সিস্টেমের আওতায় গ্রামীণ অর্থনীতিকে আনতে হবে’

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App