×

সারাদেশ

সোনারগাঁওয়ে কিশোরের ছুরিকাঘাতে ৫জন আহত

Icon

আবদুস ছাত্তার, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) থেকে

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪২ পিএম

সোনারগাঁওয়ে কিশোরের ছুরিকাঘাতে ৫জন আহত

ছবি: কাগজ প্রতিবেদক

সোনারগাঁও উপজেলার কাঁচপুরে কিশোরের ছুরিকাঘাতে ৫জন আহত হয়েছে। আমিন (১৫) নামে এক কিশোর তার খেলার সঙ্গী নিরব (১৬), সুজন (১৫), কাউসার মিয়া (১৬), সোহান (১৬) ও চঞ্চল (১৬) নামে  ৫ জনকে ধারালো  ছুরি আঘাত করে মারাত্মকভাবে রক্তাক্ত জখম করে।  আহতরা কাঁচপুর রায়েরটেক এলাকার স্থানীয় বাসিন্দা। এ ঘটনায় অভিযুক্ত আমিনকে একটি ধারালো স্ট্রিলের ছুরিসহ গণধোলাই দিয়ে সোনারগাঁও থানা পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার কাঁচপুর রায়েরটেক এলাকার পারটেক্স খেলার মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাত ৩ টার দিকে মারাত্মক আহত নিরবের খালা শিউলী আক্তার বাদি হয়ে সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। রাতেই আহতদের জরুরী চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতার ভর্তি করা হয়।

অভিযুক্ত আমিন কাঁচপুর পুরান বাজার এলাকার কবির মিয়ার বাড়ির ভাড়াটিয়া। 

পুলিশ ও এলাকাবাসীরা জানান, উপজেলার কাঁচপুর ইউনিয়নের রায়েরটেক এলাকার  পারটেক্স খেলার মাঠ থেকে বুধবার বিকেলে নিরব  তার খেলার সঙ্গী নিরবের একটি মোবাইল চুরি করে নিয়ে যায়। পরে নিরব মোবাইল চুরির ঘটনা জানতে পেয়ে রাতে ৫-৭ জন গিয়ে মোবাইল ফেরত দেয়ার জন্য আমিনকে চাপ দেন। এতে আমিন মোবাইল ফেরত দেয়ার কথা বলে আলোক সজ্জিত পারটেক্স খেলার মাঠে তাদের নিয়ে যায়। এ সময় কথা-কাটাকাটি একপর্যায়ে আমিন উত্তেজিত হয়ে ৫ জনকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে মারাত্মক ভাবে রক্তাক্ত জখম করে। 

পরে আহত ৫ জনের পরিবার ও এলাকাবাসী খবর পেয়ে আমিন গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। 

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিববুল্লাহ জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ নেয়া হয়েছে। অভিযুক্তকে থানা হাজতে আটক রাখা হয়েছে। মামলা নথিভুক্ত করে, গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।   

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

শেষ ধাপে নবম পে-স্কেল, গেজেট হচ্ছে কবে?

শেষ ধাপে নবম পে-স্কেল, গেজেট হচ্ছে কবে?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App