×

সারাদেশ

চরভদ্রাসনে ৫ প্রতিষ্ঠানকে ৬৭ হাজার টাকা জরিমানা

Icon

আসলাম বেপারী, চরভদ্রাসন (ফরিদপুর) থেকে

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৫ পিএম

চরভদ্রাসনে ৫ প্রতিষ্ঠানকে ৬৭ হাজার টাকা জরিমানা

ছবি: কাগজ প্রতিবেদক

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বাজার মনিটরিং ও ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৬৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে চরভদ্রাসন বাজারে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জায়েদ হোছাইন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদুল হাসান। অভিযানে ফরিদপুর জেলা পুলিশের একটি চৌকশ দল আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা প্রদান করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় এসব জরিমানা আদায় করা হয়। এর মধ্যে ভেজাল কসমেটিকস উৎপাদন ও বিপণনের দায়ে মেসার্স সিনহা কসমেটিকসকে ৫০ হাজার টাকা এবং ভেজাল পণ্য ও শিশুখাদ্য বিক্রির অপরাধে সিরাজ স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে হাসান স্টোরকে ১ হাজার টাকা, লিটন স্টোরকে ২ হাজার টাকা এবং আমিন স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক আরও ২ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফরিদপুর জেলার সহকারী পরিচালক মাহমুদুল হাসান জানান, সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষায় এবং বাজারে পণ্যের মান ও দাম নিয়ন্ত্রণে এই অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে এই ধরনের বাজার মনিটরিং ও তদারকি কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাপানে প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ফলপ্রসূ হয়েছে : হুমায়ূন কবির

জাপানে প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ফলপ্রসূ হয়েছে : হুমায়ূন কবির

আওয়ামী লীগকে নিয়ে যা বললেন জামায়াত আমির

আওয়ামী লীগকে নিয়ে যা বললেন জামায়াত আমির

ক্ষমা চাইলেন এমবাপ্পে

ক্ষমা চাইলেন এমবাপ্পে

বিএনপির প্রভাবে বেড়িবাঁধের জমি দখল করে ‘বসতি বাণিজ্য’

হাতিয়া বিএনপির প্রভাবে বেড়িবাঁধের জমি দখল করে ‘বসতি বাণিজ্য’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App