×

চট্টগ্রাম

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নোয়াখালীতে সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পিএম

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নোয়াখালীতে সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা

ছবি: ভোরের কাগজ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে জেলা শহরের বিজয় মঞ্চে সমাবেশের মধ্যদিয়ে কর্মসূচি শুরু হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন জেলা যুবদলের নেতাকর্মীরা। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল আমিন খানের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ আজাদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কামাক্ষ্যা চন্দ্র দাস।

বক্তারা বলেন, যুবদল বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার আদায়ের আন্দোলনে সংগঠনটির নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। দীর্ঘ ৪৮ বছরের পথচলায় যুবদল দেশের অন্যতম শক্তিশালী যুব সংগঠনে পরিণত হয়েছে।

তারা আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাসহ গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুবদলের অসংখ্য নেতাকর্মী ত্যাগ স্বীকার করেছেন। অনেকে জীবনও উৎসর্গ করেছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলনে যুবদল সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছে।

বক্তারা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করতে হবে। একই সঙ্গে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নিতে দুপুর থেকেই বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বর্ণাঢ্য মিছিল নিয়ে শহরে আসতে থাকেন। এ সময় সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহিম রিজভী, জেলা যুবদলের দপ্তর সম্পাদক রাইসুল হায়দার বাবু, পৌরসভা যুবদল নেতা সিরাজুল ইসলাম এবং সাবেক ছাত্রদল নেতা রনি সারোয়ারের নেতৃত্বে পৃথক মিছিল বের করা হয়। ব্যানার-ফেস্টুন নিয়ে নেতাকর্মীদের এসব মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বর্ণাঢ্য মিছিলগুলো শহরবাসীর দৃষ্টি আকৃষ্ট করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপির প্রভাবে বেড়িবাঁধের জমি দখল করে ‘বসতি বাণিজ্য’

হাতিয়া বিএনপির প্রভাবে বেড়িবাঁধের জমি দখল করে ‘বসতি বাণিজ্য’

মাগুরায় ভাইয়ের হাতে ভাই খুন

মাগুরায় ভাইয়ের হাতে ভাই খুন

প্লাস্টিক পণ্যের দাপট, টিকে থাকার লাড়াইয়ে বাঁশ পণ্যের কুটিরশিল্প

চরফ্যাশন প্লাস্টিক পণ্যের দাপট, টিকে থাকার লাড়াইয়ে বাঁশ পণ্যের কুটিরশিল্প

ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় লোকজনকে নিরাপদ স্থানে সরানো হচ্ছে

ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় লোকজনকে নিরাপদ স্থানে সরানো হচ্ছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App