×

চট্টগ্রাম

মুরাদনগর বাজারের চেনা মুখ নিতাই সাহা আর নেই

Icon

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা)

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পিএম

মুরাদনগর বাজারের চেনা মুখ নিতাই সাহা আর নেই

ছবি: সংগৃহীত

দীর্ঘ ৩২ বছর ধরে মানুষের হাতে হাতে সংবাদপত্র পৌঁছে দিয়েছেন নিতাই চন্দ্র সাহা। পত্রিকা বিক্রিই ছিল তাঁর জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন। মুরাদনগর বাজারের পরিচিত এই প্রবীণ পত্রিকা বিক্রেতা আর নেই। বার্ধক্যজনিত নানা রোগে ভোগার পর সোমবার দিবাগত রাতে নিজ বাড়িতে মারা যান তিনি। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা আড়াইটার দিকে রহিমপুরে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

নিতাই চন্দ্র সাহার মৃত্যুতে মুরাদনগর বাজারের ব্যবসায়ী, সংবাদকর্মী ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

পেশায় পত্রিকা বিক্রেতা হলেও নিতাই ছিলেন সদালাপী, হাসিখুশি ও মিশুক স্বভাবের মানুষ। বাজারের ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক ও সাধারণ পাঠকদের সঙ্গে তাঁর গড়ে উঠেছিল দীর্ঘদিনের পরিচয় ও আন্তরিক সম্পর্ক। দীর্ঘদিনের পথচলায় তিনি হয়ে উঠেছিলেন মুরাদনগর বাজারের চেনা মুখ।

নিতাই সাহার বড় ভাই সুভাষচন্দ্র সাহাও পত্রিকা বিক্রির সঙ্গে যুক্ত। মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাসস্টেশন-সংলগ্ন এলাকায় তাঁর একটি পত্রিকার স্টল রয়েছে। দুই ভাইয়ের জীবনের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িয়ে ছিল সংবাদপত্র বিক্রির পেশা।

নিতাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুরাদনগর প্রেস ক্লাবের সদস্য, স্থানীয় সংবাদকর্মী ও বাজারের ব্যবসায়ীরা। তাঁরা তাঁর আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

দীর্ঘ ৩২ বছর মানুষের হাতে সংবাদ পৌঁছে দেওয়া নিতাই চন্দ্র সাহার কর্মময় জীবনের অবসান হলো তাঁর মৃত্যুর মধ্য দিয়ে। তবে মুরাদনগর বাজারের পরিচিত মুখ হিসেবে স্থানীয় মানুষের স্মৃতিতে থেকে যাবেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপির প্রভাবে বেড়িবাঁধের জমি দখল করে ‘বসতি বাণিজ্য’

হাতিয়া বিএনপির প্রভাবে বেড়িবাঁধের জমি দখল করে ‘বসতি বাণিজ্য’

মাগুরায় ভাইয়ের হাতে ভাই খুন

মাগুরায় ভাইয়ের হাতে ভাই খুন

প্লাস্টিক পণ্যের দাপট, টিকে থাকার লাড়াইয়ে বাঁশ পণ্যের কুটিরশিল্প

চরফ্যাশন প্লাস্টিক পণ্যের দাপট, টিকে থাকার লাড়াইয়ে বাঁশ পণ্যের কুটিরশিল্প

ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় লোকজনকে নিরাপদ স্থানে সরানো হচ্ছে

ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় লোকজনকে নিরাপদ স্থানে সরানো হচ্ছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App