×

সারাদেশ

রুমিন ফারহানা

একটা ক্রাইসিসের মধ্যে এই সরকারের যাত্রা শুরু হয়েছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৮:৪০ পিএম

একটা ক্রাইসিসের মধ্যে এই সরকারের যাত্রা শুরু হয়েছে

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, সরকার দায়িত্ব নেওয়ার পরপরই ইরান ও ইসরায়েল-আমেরিকার যুদ্ধ। একটা ক্রাইসিসের মধ্য দিয়ে এই সরকারের যাত্রা শুরু হয়েছে। আমরা আশা করবো, দ্রুত সময়ের মধ্যে এই ক্রাইসিস একটা সমাধানের পথে যাবে।

মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় নিজ নির্বাচনি এলাকা ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ উপজেলার তারুয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আশুগঞ্জ উপজেলার সম্মানিত নাগরিকদের জন্য তার দেওয়া ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, একটা বিরাট করুণ পরিণতির দিকে যাচ্ছে পুরো বিশ্ব। গোটা দুনিয়া হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ দেখতে যাচ্ছে। সেই জায়গা থেকে আমি আশা করব দেশগুলো নিভৃত থাকবে এবং সুস্থ সমাধানের পথে যাবে।

আরো পড়ুন: ধানের তুষ দিয়ে মসলা উৎপাদন: ৫০ হাজার টাকা জরিমানা

সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সংসদ সদস্য বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হোক আর না হোক সেটা বড় বিষয় নয়। বড় বিষয় হচ্ছে নির্বাচন সুষ্ঠু হতে হবে। নির্বাচনে যেন সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে, নির্বাচনের ভোট দিতে পারে এবং ভোটাররা কেন্দ্রে যায় সেরকম একটা পরিবেশ বজায় রাখতে হবে।

তারুয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন সাইমোল্লার সভাপতিত্বে ইফতার মাহফিলে উপজেলার গণ্যমান্য ব্যক্তিসহ অন্তত তিন হাজার মানুষ অংশগ্রহণ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকায় রাতে বজ্রসহ বৃষ্টির আভাস

ঢাকায় রাতে বজ্রসহ বৃষ্টির আভাস

বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রশাসন ও নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রশাসন ও নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

রোনালদো কখনোই সমস্যা নয়, বললেন পর্তুগাল কোচ

রোনালদো কখনোই সমস্যা নয়, বললেন পর্তুগাল কোচ

দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকবে জামায়াত

ডা. শফিকুর রহমান দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকবে জামায়াত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App