×

এনসিপি

নাসীরুদ্দীন পাটওয়ারী

আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৭:২৯ পিএম

 আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা

ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, কিছু গণমাধ্যম ব্যক্তিত্ব এখনো বিশ্বাস করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে দেশে ফিরবেন। তবে তার দাবি, শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার কোনো সুযোগ নেই।

সোমবার (২৭ জুলাই) বিকেলে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রেজিস্ট্রি অফিসসংলগ্ন সিএনজি স্ট্যান্ডে আয়োজিত ‘বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠন’ শীর্ষক জুলাই জাগরণ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “শেখ হাসিনা হেলিকপ্টারে করে দেশ ছেড়ে গেছেন। বাংলাদেশে তার আর ফিরে আসার জায়গা নেই। তিনি যেখানে নামবেন, সেখানেই জনগণ তার ফাঁসি কার্যকর করবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের বিভিন্ন স্থানে ফাঁসির মঞ্চ প্রস্তুত রয়েছে। দেশের মানুষের কাছে যে দড়ি আছে, সেটিও শেখ হাসিনার জন্য প্রস্তুত। তিনি দেশে ফিরলে এক মুহূর্তও দেরি না করে বিচার কার্যকর করা হবে।”

বক্তব্যে কিশোরগঞ্জের স্থানীয় রাজনীতির প্রসঙ্গ টেনে এনেও সমালোচনা করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, “যেখানে আলেম-ওলামা থাকেন, সেখানে গজব কম নেমে আসে। কিন্তু কিশোরগঞ্জের মানুষ যখন নানা সংকট থেকে মুক্ত হয়েছে, তখন ফজলুর রহমান নামে নতুন একটি সংকট তাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।”

তার অভিযোগ, কিশোরগঞ্জে এখনো আওয়ামী লীগের কিছু বিচ্ছিন্ন সন্ত্রাসী গোষ্ঠী সক্রিয় রয়েছে এবং ফজলুর রহমান তাদের মুখপাত্র হিসেবে কাজ করছেন।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে পাটওয়ারী বলেন, “তারেক রহমানের কাছে অনুরোধ, কিশোরগঞ্জবাসীকে এই পরিস্থিতি থেকে মুক্ত করুন। স্থানীয় মানুষ ফজলুর রহমানকে প্রত্যাখ্যান করতে চায়। তার পরিবর্তে অন্য কাউকে দায়িত্ব দিন।”

অনুষ্ঠানে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এমপি, সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, ফয়সাল প্রিন্সসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফের আন্দোলনের আলটিমেটাম সিজেপির

ফের আন্দোলনের আলটিমেটাম সিজেপির

‘শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে’

প্রধানমন্ত্রী ‘শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির-ছাত্রলীগ পাল্টাপাল্টি হামলা, আহত ৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির-ছাত্রলীগ পাল্টাপাল্টি হামলা, আহত ৩

জেলেনস্কিকে কেনো সতর্ক করলো ইরান?

জেলেনস্কিকে কেনো সতর্ক করলো ইরান?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App