×

ঢাকা

সোনারগাঁওয়ে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১২কর্মী গ্রেপ্তার

Icon

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৭:৫১ পিএম

সোনারগাঁওয়ে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১২কর্মী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১২কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার বিকেলে জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সড়কের শিরাবো এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হবে। এর আগে সোমবার রাতে সোনারগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলো ছাত্রলীগ কর্মী রায়হান মিয়া, শাওন শেখ, রাব্বী মিয়া, বিজয় পাল,সূর্য্যদেব চন্দ্র পাল, ঈশান সাহা, রাজ সাহা, রুদ্র দেব, আবির হাসান, শাহরিয়ার হাসান, ইমন মিয়া, ও যোবায়ের হোসেন। তারা নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ ও নোয়াখালী জেলার বাসিন্দা।

পুলিশ জানায়, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এশিয়ান হাইওয়ে সড়কে আওয়ামীলীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল।

এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা টের পেয়ে তাদের ধাওয়া করে। এক পর্যায়ে তারা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশে সহযোগিতায় ছাত্রলীগের ১২কর্মীকে গ্রেপ্তার করা হয়।

জানতে চাইলে তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. জসিমউদ্দিন বলেন, মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তারকৃত ছাত্রলীগের ১২কর্মীকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বোয়ালমারী মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও

বোয়ালমারী মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও

আপনার ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে যেসব অ্যাপ

সাবধান! আপনার ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে যেসব অ্যাপ

ফের আন্দোলনের আলটিমেটাম সিজেপির

ফের আন্দোলনের আলটিমেটাম সিজেপির

‘শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে’

প্রধানমন্ত্রী ‘শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App