×

সারাদেশ

সুন্দরবনের বনদস্যু বাহিনীর কাছে জিম্মি ৬ জেলে উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৯:৪৯ পিএম

সুন্দরবনের বনদস্যু বাহিনীর কাছে জিম্মি ৬ জেলে উদ্ধার

ছবি: সংগৃহীত

সুন্দরবনে কোস্টগার্ড পশ্চিম জোনের বিশেষ অভিযানে বনদস্যু ‘নানা ভাই বাহিনী’র হাতে জিম্মি থাকা ৬ জেলেকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

দস্যু বাহিনী মুক্তিপণের দাবিতে তাদের জিম্মি করেছিলো। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানিয়েছেন কমান্ডার সাব্বির।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, ০৭ মার্চ (শনিবার) ৬ জন জেলে সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গেলে নানা ভাই বাহিনীর সদস্যরা তাদের ধরে নিয়ে যায় এবং জিম্মি করে রেখে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন চালায়।

মো. কবির নামের এক ব্যক্তি তাঁর ভাইকে ১০ দিন ধরে দস্যুরা জিম্মি রেখে মুক্তিপণ দাবির বিষয়টি কোস্টগার্ড জরুরি সেবা ১৬১১১ নম্বরে জানান। 

পরে গোয়েন্দা নজরদারির ভিত্তিতে আজ ভোর পাঁচটার দিকে কোস্টগার্ড সদস্যরা সুন্দরবনের কালির খাল এলাকায় বিশেষ অভিযান চালান।

অভিযানের সময় দস্যুরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জেলেদের রেখে সুন্দরবনের গহিনে পালিয়ে যায়। এ কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার হওয়া জেলেরা হলেন খুলনার কয়রা উপজেলার রফিকুল (৩০), আলামিন (২৬) ও ইসমাঈল সানা (২৪) এবং সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজান আলী (৩৬), রেজওয়ান (২২) ও মিয়া রাজ (১৮)। উদ্ধারকৃত জেলেদের পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রাথমিকে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ শুরু ১৬ আগস্ট

প্রাথমিকে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ শুরু ১৬ আগস্ট

ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ

সালমান শাহ হত্যা মামলা ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ

‘দুই প্রধানমন্ত্রী আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে’

দীনেশ ত্রিবেদী ‘দুই প্রধানমন্ত্রী আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে’

নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধে দুর্ভোগ

পানির নিচের গ্যাস পাইপে লিকেজ নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধে দুর্ভোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App