×

জাতীয়

দীনেশ ত্রিবেদী

‘দুই প্রধানমন্ত্রী আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৬:৪৭ পিএম

‘দুই প্রধানমন্ত্রী আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে’

যমুনা ফিউচার পার্ক ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একসঙ্গে আলোচনায় বসলে দুই দেশের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

রোববার (৯ আগস্ট) ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে শিশুদের জন্য খেলার জায়গা উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

দুই দেশের প্রধানমন্ত্রীকে জনবান্ধব নেতা হিসেবে উল্লেখ করে দীনেশ ত্রিবেদী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান জনবান্ধব ব্যক্তি। আমাদের প্রধানমন্ত্রীও জনবান্ধব ব্যক্তি। দুই দেশের প্রধান একসঙ্গে হলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।’

আরো পড়ুন: রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে মনোনয়ন দিলো বিএনপি

তিনি বলেন, ‘আমার পুরো আত্মবিশ্বাস আছে। মানুষ এক আছে, সমাধান হবেই। কোনো নেতিবাচক বিষয় নেই, সব ইতিবাচক আছে।’

ভারতীয় হাইকমিশনার আরও বলেন, ‘বাংলাদেশের মানুষের আচরণ খুবই ভালো। দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক ভালো। এই সম্পর্ক সরকারি পর্যায়েও বজায় রাখতে হবে।’

এ সময় বাংলাদেশে ভারতীয় ভিসার চাহিদা বেশি উল্লেখ করে ভিসা আবেদন কেন্দ্র বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি। পাশাপাশি ভিসা আবেদনের খরচ কমানো এবং ভিসা দেওয়ার সক্ষমতা বাড়ানোর বিষয়েও কাজ চলছে বলে জানান দীনেশ ত্রিবেদী।

তিনি বলেন, ‘বাংলাদেশে ভারতীয় ভিসার ব্যাপক চাহিদা রয়েছে। এই চাহিদা পূরণে ভিসা আবেদন কেন্দ্র বাড়ানোর পরিকল্পনা রয়েছে। একইসঙ্গে ভিসা পাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের খরচ কমানো এবং ভিসা দেওয়ার সক্ষমতা বাড়ানোর বিষয়েও কাজ করা হচ্ছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিকাশ ডিস্ট্রিবিউটরের ৩ কোটি টাকা লুট, গুলিবিদ্ধ ১

বিকাশ ডিস্ট্রিবিউটরের ৩ কোটি টাকা লুট, গুলিবিদ্ধ ১

অক্টোবরের ৯ দিনেই ডেঙ্গুতে মৃত্যু অর্ধশত

অক্টোবরের ৯ দিনেই ডেঙ্গুতে মৃত্যু অর্ধশত

মানসিক স্বাস্থ্যসেবায় পরিবার ও সমাজের সহায়তা জরুরি

রাষ্ট্রপতি মানসিক স্বাস্থ্যসেবায় পরিবার ও সমাজের সহায়তা জরুরি

সৌদি আরবের বিমানবন্দরে হামলা, কঠোর নিন্দা বাংলাদেশের

সৌদি আরবের বিমানবন্দরে হামলা, কঠোর নিন্দা বাংলাদেশের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App