×

বিএনপি

ফ্যামিলি কার্ডের জনবল নিয়োগে ‘অনিয়ম’, বিএনপির একাংশের বিক্ষোভ

Icon

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৬:৩৫ পিএম

ফ্যামিলি কার্ডের জনবল নিয়োগে ‘অনিয়ম’, বিএনপির একাংশের বিক্ষোভ

ছবি: ভোরের কাগজ

মাগুরার মহম্মদপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে জনবল নিয়োগে অনিয়ম, ইমাম-মুয়াজ্জিন ও কৃষি প্রণোদনায় বৈষম্য এবং ভিজিডি কার্ড বিতরণে দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে উপজেলা বিএনপির একাংশ।

রোববার (৯ আগস্ট) উপজেলা পরিষদ চত্বরে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম করা হয়েছে। জামায়াত-শিবির, ফ্যাসিবাদের সহযোগী আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের পাশাপাশি বিএনপি’র একটি অংশের লোকজনকে স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে। অবিলম্বে এসব অনিয়মের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, স্থানীয় ইমাম-মুয়াজ্জিনদের ভাতা প্রদানে চরম বৈষম্য করা হচ্ছে। এছাড়া প্রকৃত কৃষকদের বাদ দিয়ে কৃষি প্রণোদনা ও ভর্তুকি প্রদান এবং ভিজিডি কার্ড বিতরণে দুর্নীতি ও বৈষম্যের আশ্রয় নেওয়া হচ্ছে। এসব অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত তদন্ত সাপেক্ষে কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

বিক্ষোভে ও প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন- সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আযম সাবু মিয়া, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব, সাবেক ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান, উপজেলা বিএনপির নেতা মিজানুর রহমান মিজান, যুবদলের সদস্য সচিব শরিফুজ্জামান শরীফ, যুবদল নেতা নানু খান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুর আমিন সিকদার সজীব ও সদস্য সচিব রজব আলী। 

এছাড়াও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এই বিক্ষোভ মিছিলে অংশ নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর, জিএম বরখাস্ত

৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর, জিএম বরখাস্ত

অক্টোবর-নভেম্বরে এলএনজি আমদানিতে ঘাটতি হবে না: পেট্রোবাংলা

অক্টোবর-নভেম্বরে এলএনজি আমদানিতে ঘাটতি হবে না: পেট্রোবাংলা

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজ কাজে মনোযোগ দেয়ার আহ্বান জামায়াত এমপির

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজ কাজে মনোযোগ দেয়ার আহ্বান জামায়াত এমপির

টিসিবির কার্ড নিয়ে নতুন নীতিমালা, অগ্রাধীকার যাদের

টিসিবির কার্ড নিয়ে নতুন নীতিমালা, অগ্রাধীকার যাদের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App