×

সারাদেশ

মোটরসাইকেলের পেছনের বাক্সে ৫০ লিটার তেল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০৭:০৫ পিএম

মোটরসাইকেলের পেছনের বাক্সে ৫০ লিটার তেল

ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে মোটরসাইকেলের পেছনে বিশেষ বাক্স তৈরি করে অভিনব কৌশলে পাম্প থেকে পেট্রোল পাচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একটি মোটরসাইকেলসহ প্রায় ৫০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। তবে অভিযুক্ত ব্যক্তি কৌশলে পালিয়ে গেছেন।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা এলাকার মডার্ন কিন্ডারগার্ডেনের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের সুবহানাকা ফিলিং স্টেশন থেকে কয়েক দিন ধরে একটি মোটরসাইকেলে কোম্পানির গাড়ির মতো তৈরি বিশেষ বাক্স বসিয়ে প্রতিদিন ৭/৮ বার পেট্রোল নেওয়া হচ্ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় হাবিবুর রহমান নামে স্থানীয় এক ব্যক্তি নজরদারি শুরু করেন।

গত বৃহস্পতিবার তিনি একটি মোটরসাইকেলকে ধাওয়া করলেও সেটি পালিয়ে যায়। শুক্রবার দুপুরে একই ধরনের আরেকটি মোটরসাইকেল পেট্রোল নিয়ে বের হলে তিনি পুনরায় ধাওয়া করেন। এক পর্যায়ে মোটরসাইকেলটি ধাক্কামারা এলাকার মডার্ন কিন্ডারগার্ডেনের সামনে পৌঁছালে স্থানীয়দের সহায়তায় সেটি আটক করা হয়।

পরে মোটরসাইকেলের পেছনে তৈরি বিশেষ বাক্স খুলে ভেতরে তিনটি বড় জারে ভরা পেট্রোল পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, জারগুলোতে মোট প্রায় ৫০ লিটার পেট্রোল ছিল।

খবর পেয়ে পুলিশ ও পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি জব্দ করেন। জব্দ করা পেট্রোল শহরের সেতারা ফিলিং স্টেশনে গিয়ে সরকারি মূল্যে বিক্রি করা হয়।

পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা বলেন, আনুমানিক ৫০ লিটার তেল স্থানীয় এলাকাবাসী ও শ্রমিক ইউনিয়নের নেতাদের সহযোগিতায় আটক করা হয়েছে। 

তিনি বলেন, মোটরসাইকেল আরোহী বর্তমানে পলাতক রয়েছেন। মোটরসাইকেল ও তেল জব্দ করে আমরা পাম্পে যাচ্ছি। বৈধ কাগজপত্র, লাইসেন্স ও ফুয়েল কার্ড রয়েছে এমন গ্রাহকদের মধ্যে ন্যায্য মূল্যে তেল বিতরণ করা হবে। স্থানীয়রা জানিয়েছেন, ওই তেল বোদা উপজেলার সুবহানাকা পাম্প থেকে এসেছে। বিষয়টি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লেবাননের পানি সরবরাহ কেন্দ্রে হামলা, সংকটের আশঙ্কা

লেবাননের পানি সরবরাহ কেন্দ্রে হামলা, সংকটের আশঙ্কা

দেশে ১৯ দিনে হামের উপসর্গে ৯৪ শিশুর মৃত্যু

দেশে ১৯ দিনে হামের উপসর্গে ৯৪ শিশুর মৃত্যু

ক্ষুব্ধ-হতাশ টিআইবি

ক্ষুব্ধ-হতাশ টিআইবি

ইরানে ত্রান গুদামে ড্রোন হামলা

ইরানে ত্রান গুদামে ড্রোন হামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App