×

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০৭:২৬ পিএম

চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে মাসুদা খাতুন নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তির পরপরই মারা যায় সে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা রুমালী খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১২ শিশু।

মৃত মাসুদা খাতুন সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হাকিমপুরের মো. নইমুর আলির মেয়ে।

চিকিৎসক রুমালী খাতুন বলেন, শুক্রবার সকাল ৯ টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয় শিশু মাসুদাকে। তার অবস্থা গুরুতর ছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ভর্তির জন্য হাসপাতালের ওয়ার্ডে পাঠানো হয়। ওয়ার্ডে পৌঁছার আগেই মারা যায় সে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে ছাড়পত্র দেয়া হয়েছে ২৪ জনকে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে ৪৬ জন। এ নিয়ে জেলায় গত তিন মাসে হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৯ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৬ শিশুর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সামিটের টার্মিনাল চালু, কমবে গ্যাস সংকট

সামিটের টার্মিনাল চালু, কমবে গ্যাস সংকট

প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও বন্ধ

প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও বন্ধ

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চায় জামায়াত

রাষ্ট্রপতিকে চিঠি গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চায় জামায়াত

৪৪ সরকারি কারখানা বেসরকারি খাতে, জনগণের লাভ কতটা?

৪৪ সরকারি কারখানা বেসরকারি খাতে, জনগণের লাভ কতটা?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App