×

সারাদেশ

প্রকৌশলীকে ঠিকাদারের বাঁশ নিয়ে তাড়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৭:০৭ পিএম

প্রকৌশলীকে ঠিকাদারের বাঁশ নিয়ে তাড়া

ছবি: ভিডিও থেকে নেওয়া

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ পরিদর্শনে যাওয়ায় ঠিকাদার ও তার লোকজন বাঁশ নিয়ে উপসহকারী প্রকৌশলী তরিকুল ইসলামকে তাড়া করে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে নবীনগর উপজেলার শিবপুর বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বিকেলে ভুক্তভোগী এলজিইডির নবীনগর উপজেলার উপসহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম নবীনগর থানায় একটি অভিযোগ দায়েরের জন্য উপস্থিত হয়েছেন।

নবীনগর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ফেরদৌস আলী জানান, সম্প্রতি উপজেলার মেরকুটা থেকে শিবপুর পর্যন্ত প্রায় সাড়ে ৪ কিলোমিটার সড়কের নির্মাণ কাজ শুরু করে ঠিকাদার লোকমান হোসেন। যার নির্মাণ ব্যয় ধরা হয় ১৪ কোটি ৬৩ লাখ টাকা।

তবে নিম্নমানের কাজের অভিযোগে রোববার সড়কের নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়। সোমবার অনিয়মের অভিযোগ যাচাই-বাছাই করতে ঢাকা থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি টিম সড়কটি পরিদর্শনে আসে।

পরিদর্শনকালে দুপুরের দিকে ঠিকাদার লোকমান হোসেন ও তার গাড়ি চালক অতর্কিতভাবে উপসহকারী প্রকৌশলী তরিকুল ইসলামের ওপর হামলা চালায়।

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ প্রক্রিয়াধীন রয়েছে। হামলার ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সামিটের টার্মিনাল চালু, কমবে গ্যাস সংকট

সামিটের টার্মিনাল চালু, কমবে গ্যাস সংকট

প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও বন্ধ

প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও বন্ধ

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চায় জামায়াত

রাষ্ট্রপতিকে চিঠি গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চায় জামায়াত

৪৪ সরকারি কারখানা বেসরকারি খাতে, জনগণের লাভ কতটা?

৪৪ সরকারি কারখানা বেসরকারি খাতে, জনগণের লাভ কতটা?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App