×

সারাদেশ

রাত পোহালেই শৈলকুপায় ভোট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২১, ০৮:২৭ পিএম

রাত পোহালেই শৈলকুপায় ভোট

ছবি: প্রতিনিধি

কাউন্সিলর প্রার্থীসহ দুইজনের মৃত্যুর শোকবহ পরিবেশে ঝিনাইদহের শৈলকুপা পৌরসভায় শনিবার (১৬ জানুয়ারি) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যে ঝিনাইদহ জেলা প্রশাসন ও নির্বাচন কমিশন সব প্রস্ততি সম্পন্ন করেছে। আইনশৃংখলা ঠিক রাখতে শুক্রবার থেকেই শৈলকুপা পৌর এলাকায় মোতায়েন করা হয়েছে বিজিবি। ভোটারদের মাঝে উদ্বোগ আর উৎকণ্ঠা থাকলেও বড় ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৭ জন ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে বিজিবি, আইনসার বাহিনী ও পুলিশ সদা প্রস্তুত রাখা হয়েছে। ১৫টি ভোট কেন্দ্রের মধ্যে সবগুলো ঝুকিপূর্ণ হিসেবে ধরা হচ্ছে।

ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসার রোকনুজ্জামান জানিয়েছেন, নির্বাচনী পরিবেশ ঠিক রাখতে কঠোর ভাবে আইন প্রয়োগ করা হবে। আইন ভাঙ্গলে কাউকে ছাড় দেওয়া হবে না। শৈলকুপা উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জুয়েল আহমেদ জানান, আজকের নির্বাচনে ১টি চেয়ারম্যান পদের বিপরীতে ৪ জন, ৯ জন সাধারণ কাউন্সিলর পদের বিপরীতে ৩৬ জন, ও ৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের বিপরীতে ১২ প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন। শৈলকুপা পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৬৩২। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ১১৩ ও মহিলা ভোটার ১৪ হাজার ৫১৯ জন।

জুয়েল আহম্মেদ আরো জানান,প্রতিটি ভোটকেন্দ্রে ১ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট,বিভিন্ন কেন্দ্রে ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, শহরে দুই প্লাটুন বিজিবি, ৪শ’ পুলিশ সদস্য এবং ১৩৫ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

এদিকে বুধবার রাতে কাউন্সিলর প্রার্থী শওকত হোসেনের ছেটে ভাই আওয়ামীলীগ কর্মী বন্টু (৫০) কে কুপিয়ে হত্যার ঘটনায় ২০ জন আসামী করে শৈলকুপা থানায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় বাপ্পি নামে একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App