×

সারাদেশ

প্রাথমিক শিক্ষক নিয়োগ

নতুন সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৬, ০৮:০৮ পিএম

নতুন সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত

খুব শিগগিরই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের নিয়োগ শর্তসাপেক্ষে কার্যকর করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শুক্রবার (১ মে) বিকালে চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘সুপারিশপ্রাপ্ত প্রায় ১৪ হাজার ৩০০ সহকারী শিক্ষককে যোগদানে শর্তসাপেক্ষে খুব দ্রুত নিয়োগ দেওয়া হবে। তড়িঘড়ি করে শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়ায় এ নিয়ে নানা প্রশ্ন ও সমালোচনা তৈরি হয়েছে। তবে সবদিক বিবেচনা করে নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়নে কাজ করছে সরকার।’

এহছানুল হক মিলন বলেন, ‘এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষকদের ট্রান্সফারও শিগগিরই শুরু হবে।’

এ সময় উপস্থিত ছিলেন- কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল, চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাদ্দেক হোসেন প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নামাজের ইমামতি রেখে পালানো বহিষ্কৃত বিএনপি গ্রেফতার

নামাজের ইমামতি রেখে পালানো বহিষ্কৃত বিএনপি গ্রেফতার

কিশোরীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

কিশোরীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

পাবনায় সাত সমকামীসহ ১৬ জনের এইডস শনাক্ত

পাবনায় সাত সমকামীসহ ১৬ জনের এইডস শনাক্ত

পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে রদবদল

পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে রদবদল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App