×

সারাদেশ

পরিবারের সঙ্গে বিয়ের দাওয়াত খেয়ে ফেরা হলো না সালামের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২১, ০৯:৩৪ পিএম

পরিবারের সঙ্গে বিয়ের দাওয়াত খেয়ে ফেরা হলো না সালামের

ফাইল ছবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পরিবারের সঙ্গে বিয়ের দাওয়াত খেতে গিয়ে মাইক্রোবাসের ধাক্কায় আব্দুস সালাম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ মার্চ) সন্ধ্যায় জেলার তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের নাওয়াপাড়া এলাকায় বুড়াবুড়ি-শালবাহান পাঁকা সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

শিশু আব্দুস সালাম একই উপজেলার ভজনপুর ইউনিয়নের বগুলাহাটি এলাকার আবির হোসেনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে আব্দুস সালাম তার মা ও দাদা-দাদির সঙ্গে বুড়াবুড়ি ইউনিয়নের নাওয়া পাড়া এলাকায় ইয়াসিন আলী নামে এক আত্মীয়ের বাসায় বিয়ের দাওয়াত খেতে যায়।

এ সময় সে সবার অগোচরে সড়কে চলে আসে। পরে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্থানীয়রা ঘটনাস্থলে থেকে ওই শিশুর মৃতদেহ উদ্ধার করে তার আত্মীয়ের বাসায় নিয়ে যায়।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া জানান, এ ব্যাপারে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App