×

সারাদেশ

মানুষ নামের পশু, শতবর্ষী নারীকে ধর্ষণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২১, ১০:৩৯ পিএম

যশোরে শতবর্ষী এক নারীকে ধর্ষণ ও মারপিট করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) যশোর জেনারেল হাসপাতালে ওই বৃদ্ধার শরীরে অস্ত্রোপচার করা সম্পন্ন হয়। ঘটনাটি ঘটে বুধবার যশোর শহরতলীর চাঁচড়া ইউনিয়নের সাড়াপোল কারিকরপাড়ায়। এ ঘটনায় অভিযুক্ত যুবক রুবায়েতকে (২০) আটক করেছে পুলিশ। সে পাশের গ্রাম রুদ্রপুরের আব্দুল ওহাবের ছেলে। ভুক্তভোগী নারীর পুত্রবধূ বলেন, দুপুরে আমার শাশুড়ি ঘরে শুয়ে ছিলেন। হঠাৎ তার চিৎকার শুনে আমার ভাসুরের ছেলে ঘরে ঢুকে রুবায়েতকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এ সময় আমার শাশুড়ির প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। আমরা রুবায়েতকে আটক করি এবং আমার শাশুড়িকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করি। পরে স্থানীয় মেম্বার মনজুর ও রুবায়েতের চাচা এসে তাকে ছাড়িয়ে নিয়ে যায়। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার আরিফ আহম্মেদ জানান, বুধবার বিকেল পাঁচটার দিকে ফিজিক্যাল অ্যাসল্ট হিসেবে শত বছর বয়সী এক নারীকে ভর্তি করা হয়। প্রথমে তাকে মহিলা সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়। পরে ওই নারীকে ধর্ষণ করা হয়েছে বলে জানানো হলে আজ বেলা সোয়া ১১টায় তাকে গাইনি ওয়ার্ডে পাঠানো হয়। কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ তাসমিম আহমেদ বলেন, ওই নারী শারীরিক আঘাতের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়। পরে দুপুরে হাসপাতাল থেকে পুলিশকে জানানো হয়, ওই নারী ধর্ষণের শিকার হয়েছেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে রুবায়েতকে আটক করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App