×

সারাদেশ

কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল তিন সবজি বিক্রেতার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ মে ২০২১, ০২:৩৬ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের দঁড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় সবজি ভর্তি পিকআপ ভ্যান উল্টে তিন সবজি বিক্রেতা নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। শনিবার (১ মে) ভোরে ঢাকামুখী একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় সবজি ভর্তি পিকআপ ভ্যান উল্টে এ দুর্ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় পাঁচ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনজন মারা যান।

নিহতরা হলেন, উপজেলার দঁড়িকান্দি এলাকার খালেকের ছেলে কবির হোসেন, নাজিরপুর এলাকার ইয়ানুসের ছেলে আমির হোসেন ও ঠোটালিয়া এলাকার আল আমুন।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, উপজেলার সনমান্দি ইউনিয়ন থেকে এ পাঁচজন সবজি সংগ্রহ করে বিভিন্ন মার্কেটে বিক্রি করেন। যাওয়ার সময় দঁড়িকান্দি বাসস্ট্যান্ডে তাদের বহনকারী পিকআপ ভ্যানের উপর তারা বসেন এবং গাড়িটি ইউটার্ন নেওয়ার সময় একটি দ্রুতগামী কাভার্ডভ্যান এটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই পিকআপটি উল্টে যায়। চালক কাভার্ডভ্যান নিয়ে পালিয়ে গেলেও তাকে খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App