×

সারাদেশ

সিংগাইরে ট্রাক চাপায় ২ জন নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২১, ০৯:২৯ এএম

মানিকগঞ্জের সিংগাইর-মানিকনগর সড়কে ট্রাক চাপায় ২ ব্যক্তি নিহত হয়েছেন। নিহতরা হচ্ছেন, উপজেলার সায়েস্তা ইউনিয়নের দক্ষিণ লক্ষীপুর গ্রামের মৃত ওয়াহিদ আলীর পুত্র মো. হাতেম আলী (৭৮) ও সিংগাইর পৌর এলাকার আঙ্গারিয়া মহল্লার মৃত কুকা রাম মন্ডলের পুত্র নারায়ন চন্দ্র মন্ডল (৪৯)। সোমবার (১৭ মে) দুপুর ১২ টার দিকে ওই সড়কের সায়েস্তা ইউনিয়নের দক্ষিণ লক্ষীপুর (ঝিগাতলা) ব্রীজের কাছে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সিংগাইর থেকে ছেড়ে আসা একটি ট্রাক ঝিগাতলা ব্রীজের কাছে পৌঁছায়। ব্রীজটি বিধ্বস্ত থাকায় অতিক্রম করতে না পারায় ট্রাকটি পেছন দিকে ঘুরায়। এ সময় রাস্তায় গাড়ীর পেছনে থাকা স্থানীয় হাতেম আলীকে চাপা দেয়। ওই অবস্থায় ট্রাক নিয়ে পালাতে গিয়ে রাস্তার চলন্ত সিএনজিকে চাপা দিলে যাত্রী নারায়ন চন্দ্র মন্ডল আহত হয়। মারাত্মক আহত অবস্থায় দু’জনকে হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়। এ ব্যাপারে সিংগাইর থানার এস আই সোবহান বলেন, নিহতদের পরিবারের আপত্তি থাকায় সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আমার বয়স মাত্র ১৫, আমাকে ক্ষমা করুন’

মোদিকে গালি দেওয়া সেই তরুণী ‘আমার বয়স মাত্র ১৫, আমাকে ক্ষমা করুন’

স্বামীকে নিয়ে প্রথমবার ঢাকায় মধুমিতা সরকার

স্বামীকে নিয়ে প্রথমবার ঢাকায় মধুমিতা সরকার

আইনশৃংখলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ, নাটোরে জামায়াতে বিক্ষোভ

আইনশৃংখলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ, নাটোরে জামায়াতে বিক্ষোভ

গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী উধাও

পরিবারের দাবি হত্যা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী উধাও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App