×

সারাদেশ

পাঁচদোনা-ঘোড়াশাল সড়কে দুই কিশোরের মরদেহ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০২১, ০৮:০০ পিএম

নরসিংদীর পাঁচদোনা-ঘোড়াশাল মহাসড়কে অজ্ঞাত দুই কিশোর বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রবিবার (৪ জুলাই) পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেছে। এ তথ্য নিশ্চিত করেন পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. নাসির উদ্দীন।

স্থানীয়রা জানায়, শনিবার দিবাগত রাত সোয়া ১টায় বাইসাইকেল যোগে ১১ বছর ও ১৫ বছর বয়সের অজ্ঞাত দুই কিশোর পাঁচদোনা থেকে ঘোড়াশাল যাওয়ার পথে ভাগদীর কদমতলা নামক নির্জন স্থানে ভারি কোন যানবাহনের ধাক্কায় বাইসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।

এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে নিহত দুই কিশোরের মরদেহ উদ্ধার করে। এ সময় নিহত এক কিশোরের পরিধেয় প্যান্টের পকেট থেকে জুতা তৈরির ব্যবহৃত ঘাম এর একটি কৌটা পাওয়া যায়।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) জহিরুল আলম জানান, অজ্ঞাত দুই কিশোরের মরদেহের সঙ্গে পড়ে থাকা দুর্ঘটনা কবলিত একটি বাইসাইকেল উদ্ধার করা হয়। ধারণা করা হয় তারা বাইসাইকেল যোগে পাঁচদোনা থেকে ঘোড়াশালের দিকে আসছিলো। এ সময় তাদের ভারী কোন যানবাহন চাপা দিলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেটে ১৪৪ ধারা জারি

সিলেটে ১৪৪ ধারা জারি

ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু

ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু

 আজ সাড়ে ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ সাড়ে ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানাল ভারত

শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানাল ভারত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App