×

সারাদেশ

এতিমখানার চাল চুরি করে বিক্রি করায় মাদ্রাসা সুপারকে জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুলাই ২০২১, ০৮:২৫ পিএম

এতিমখানার চাল চুরি করে বিক্রি করায় মাদ্রাসা সুপারকে জরিমানা

উপজেলার রামপুর এলাকায় অবস্থিত দেওয়ান শাহ ফয়জুল্লা এতিমখানা লিল্লা বোডিং মাদরাসা। ছবি: ভোরের কাগজ

এতিমদের চাল বাজারে বিক্রি করার অপরাধে নড়াইলের লোহাগড়ায় মাদরাসা সুপার শরীফ আরিফুজ্জামান হিলালীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১২ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার রামপুর এলাকায় অবস্থিত দেওয়ান শাহ ফয়জুল্লা এতিমখানা লিল্লা বোডিং মাদরাসার শিশুদের জন্য জেলা প্রশাসক কার্যালয় থেকে গত ৩০ জুন ৫০০ কেজি চাল বরাদ্দ দেয়া হয়। এ থেকে ২৭০ কেজি (৯ বস্তা) চাল সোমবার দুপুরে লোহাগড়া বাজারে বিক্রি করতে যান মাদরাসার সুপার শরীফ আরিফুজ্জামান হিলালী।

এ সময় বাজারে টহলরত পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি মাদরাসার চাল বিক্রি করতে এসেছেন বলে স্বীকার করেন। বিষয়টি লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসারকে জানালে চাল জব্দসহ সুপারকে আটকের নির্দেশ দেন।

এক পর্যায়ে মাদরাসা সুপার তার দোষ স্বীকার করলে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোসলিনা পারভীন তাকে (মাদরাসা সুপার) তিন হাজার টাকা জরিমানা করেন। এছাড়া জব্দকৃত চাল রামপুর দরগা শরীফ এতিমখানার এতিমদের জন্য ফেরত দেয়ার নির্দেশ দেন।

লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোসলিনা পারভীন জানান, দুর্যোগ ব্যবস্থাপনা আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছবি ছাড়া এনআইডি দেওয়ার সুযোগ নেই, রুল খারিজ

ছবি ছাড়া এনআইডি দেওয়ার সুযোগ নেই, রুল খারিজ

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

পাঁচ সিটিতে এনসিপির মেয়র প্রার্থী হচ্ছেন যারা

পাঁচ সিটিতে এনসিপির মেয়র প্রার্থী হচ্ছেন যারা

ঢাকা-চট্টগ্রাম ইলেকট্রিক ট্রেনের নকশা চূড়ান্ত

ঢাকা-চট্টগ্রাম ইলেকট্রিক ট্রেনের নকশা চূড়ান্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App