×

ক্রিকেট

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন বেন স্টোকস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৯:৪৬ পিএম

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন বেন স্টোকস

ফাইল ছবি

সোনালি এক অধ্যায়ের ইতি টানলেন বেন স্টোকস। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান তৃতীয় ও শেষ টেস্ট শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন ইংল্যান্ডের অধিনায়ক।

হুট করেই ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তির ঘোষণা দিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছেন এই অলরাউন্ডার। নটিংহ্যামে ম্যাচ চলাকালেই ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) স্টোকসের অবসরের ঘোষণা দেয়।

অবাক করার মতো বিষয়, ঘোষণার পর নিজের প্রথম বলেই জ্যাক ফোকসকে স্লিপে ক্যাচ বানিয়ে উইকেট তুলে নেন তিনি।

৩৫ বছর বয়সী স্টোকস চতুর্থ দিনের খেলা শুরুর আগে সতীর্থদের নিজের সিদ্ধান্তের কথা জানান।

ড্রেসিংরুমে আবেগঘন বক্তব্যে তিনি বলেন, এই দলের জন্য তিনি বারবার নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছেন। এবার শেষবারের মতো সেটিই করতে চান।

একই সঙ্গে সতীর্থদেরও শেষ দুই দিনে দলের জন্য শতভাগ উজাড় করে দেওয়ার আহ্বান জানান তিনি।

স্টোকসের বিদায়ে শেষ হচ্ছে ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল এক অধ্যায়। ২০১৯ সালে তার ৮৪ রানের অবিস্মরণীয় ইনিংসে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। সেই একই বছরের অ্যাশেজে হেডিংলিতে অপরাজিত ১৩৫ রানের মহাকাব্যিক ইনিংস খেলে প্রায় একাই অস্ট্রেলিয়ার বিপক্ষে দলকে অবিশ্বাস্য জয় এনে দেন তিনি। ওই বছরের পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে বিবিসির ‘স্পোর্টস পারসনালিটি অব দ্য ইয়ার’ নির্বাচিত হন স্টোকস।

২০১১ সালে সীমিত ওভারের ক্রিকেট দিয়ে ইংল্যান্ডের জার্সিতে অভিষেক হয় স্টোকসের। এরপর ২০১৩ সালের ডিসেম্বরে অ্যাডিলেড অ্যাশেজে টেস্ট অভিষেক করেন। ২০২২ সালের এপ্রিলে ইংল্যান্ডের টেস্ট দলের নেতৃত্ব পান তিনি। সবমিলিয়ে ৪৪টি ম্যাচে ইংল্যান্ডকে নেতৃত্ব দেন তিনি। ইংল্যান্ডের হয়ে ক্যারিয়ারে ১২২টি টেস্ট খেলেছেন স্টোকস। এছাড়া খেলেছেন ১১৪টি ওয়ানডে ও ৪৩টি টি-টোয়েন্টি। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ইংল্যান্ডকে শিরোপা জেতাতে অবদান রাখেন এই অলরাউন্ডার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেরোবিতে ঐতিহ্য উৎসব: একই মঞ্চে প্রাচীন মিসর ও বাংলার লোকসংস্কৃতি

বেরোবিতে ঐতিহ্য উৎসব: একই মঞ্চে প্রাচীন মিসর ও বাংলার লোকসংস্কৃতি

ইবির হলে অবৈধ বসবাস ছাত্রদল কর্মীর, ছাত্রশিবির নেতাকে চড়

ইবির হলে অবৈধ বসবাস ছাত্রদল কর্মীর, ছাত্রশিবির নেতাকে চড়

কিডনি রোগে ভুগছেন ১৫ বছর, অর্থাভাবে বন্ধ চিকিৎসা

কিডনি রোগে ভুগছেন ১৫ বছর, অর্থাভাবে বন্ধ চিকিৎসা

হুইলচেয়ারে ভর করে ঢাবিতে আসা আলী নুরের পাশে ডাকসু নেতা

হুইলচেয়ারে ভর করে ঢাবিতে আসা আলী নুরের পাশে ডাকসু নেতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App