×

ক্রিকেট

ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৮:৪০ পিএম

ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ

ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে নেতৃত্বে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে। তার পরিবর্তে নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটন কুমার দাস।

লিটন দাস এরই মধ্যে টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। নতুন সিদ্ধান্তের ফলে এখন থেকে সাদা বলের দুই সংস্করণ ওয়ানডে ও টি-টোয়েন্টি উভয় দলকেই নেতৃত্ব দেবেন তিনি। একই সঙ্গে ওয়ানডে দলের সহ-অধিনায়ক করা হয়েছে তাওহিদ হৃদয়কে। অন্যদিকে, টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন চালিয়ে যাবেন নাজমুল হোসেন শান্ত।

বুধবার (২৯ জুলাই) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে নতুন নেতৃত্বের ঘোষণা দেন বিসিবি সভাপতি তামিম ইকবাল খান।

এ সময় তিনি বলেন, “আমার বিশ্বাস, আমাদের দুটি আলাদা অধিনায়ক থাকা প্রয়োজন। বোর্ডও একই মত পোষণ করে।”

সাম্প্রতিক সময়ে সাদা বলের ক্রিকেটে মেহেদী হাসান মিরাজের নেতৃত্ব ও দলের পারফরম্যান্স নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছিল। বিশেষ করে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে বাংলাদেশের পরাজয়ের পর তার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন ওঠে। এরপর থেকেই নেতৃত্বে পরিবর্তনের গুঞ্জন জোরালো হয়। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই বাস্তবে রূপ নিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সরকারি বহরে ঢুকছে বৈদ্যুতিক গাড়ি, দাম ৫০-৭৫ লাখ টাকা

সরকারি বহরে ঢুকছে বৈদ্যুতিক গাড়ি, দাম ৫০-৭৫ লাখ টাকা

বেসরকারি খাত থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ

বেসরকারি খাত থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ

মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

ইউপি নির্বাচন নিয়ে ইসিকে সরকারের নতুন বার্তা

ইউপি নির্বাচন নিয়ে ইসিকে সরকারের নতুন বার্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App