×

জাতীয়

অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হাতে দমন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১২:৫০ পিএম

অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হাতে দমন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহীত

শ্রমিক আন্দোলনের আড়ালে ভিন্ন এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, শ্রমিক আন্দোলনকে ব্যবহার করে কেউ দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে তাদের কঠোর হাতে দমন করা হবে।

সোমবার (২ নভেম্বর) বেলা ১১টার পর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে তৈরি পোশাকশিল্পের মালিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ ও জীবনমান উন্নয়নের বিষয়ে নির্দেশনা দিয়েছেন। শ্রমিকদের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সহানুভূতির সঙ্গে ন্যূনতম মজুরি নির্ধারণের পরামর্শ দিয়েছেন তিনি। মালিক ও শ্রমিক—উভয় পক্ষের আলোচনার মাধ্যমে বাস্তবতা বিবেচনা করে মজুরি নির্ধারণ করা হবে।

সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, পতিত স্বৈরাচার ও ফ্যাসিবাদের কিছু পক্ষ নিরীহ শ্রমিকদের ব্যবহার করে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।

শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে গতকাল মজুরি বোর্ড গঠন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আজ বোর্ডের প্রথম সভা হতে পারে। তা না হলে খুব শিগগিরই বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে নির্ধারিত সময়ের মধ্যে নতুন মজুরি ঘোষণা করা হতে পারে। ডিসেম্বর পর্যন্ত সময় থাকলেও যত দ্রুত সম্ভব এ প্রক্রিয়া শেষ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গত কয়েক দিন ধরে সড়ক-মহাসড়ক অবরোধ, অগ্নিসংযোগসহ বিভিন্ন সহিংস ঘটনার চেষ্টা চলছে। এসব ঘটনার পেছনে যারা ইন্ধন দিচ্ছে, তাদের চিহ্নিত করা হয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, কিছু শিল্প ও মিলমালিক এবং শ্রমিক সংগঠনের ব্যানারে থাকা ব্যক্তিদেরও এসব কর্মকাণ্ডে সংশ্লিষ্টতা রয়েছে।

অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, শ্রমিকদের স্বার্থবিরোধী ও আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের ঘটনায় জড়িত কয়েকজনকে ইতোমধ্যে আইনের আওতায় আনা হয়েছে বলেও জানান তিনি।

সরকারকে বিনিয়োগ ও বাণিজ্যবান্ধব উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রপ্তানি বৃদ্ধি, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি এবং শ্রমিকদের কল্যাণ ও অধিকার সংরক্ষণেও উদ্যোগ অব্যাহত থাকবে।

বৈঠকে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মুক্তির আগেই ৯০ কোটি রুপির চুক্তিতে শ্রদ্ধা কাপুরের ‘ইথা’

মুক্তির আগেই ৯০ কোটি রুপির চুক্তিতে শ্রদ্ধা কাপুরের ‘ইথা’

কৃষক কার্ডে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা

কৃষক কার্ডে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা

আজ থেকে অটোরিকশার নিবন্ধন শুরু, জেনে নিন এককালীন ফি ও মেয়াদ

আজ থেকে অটোরিকশার নিবন্ধন শুরু, জেনে নিন এককালীন ফি ও মেয়াদ

পোশাকশিল্প ধ্বংসের ‘পাঁয়তারা’ চলছে

শফিকুর রহমান পোশাকশিল্প ধ্বংসের ‘পাঁয়তারা’ চলছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App