×

জামায়াত

শফিকুর রহমান

পোশাকশিল্প ধ্বংসের ‘পাঁয়তারা’ চলছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পিএম

পোশাকশিল্প ধ্বংসের ‘পাঁয়তারা’ চলছে

ছবি : সংগহীত

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে দেশের তৈরি পোশাকশিল্প ধ্বংসের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

সোমবার সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন। পরিস্থিতি উসকে দিয়ে শিল্প খাতকে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা ঠেকাতে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।

পোস্টে শফিকুর রহমান বলেন, পোশাকশিল্পে অস্থিরতা অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থানে ভাঙচুর ও শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের মতো উদ্বেগজনক ঘটনা ঘটছে। তাঁর মতে, কোনো মালিক বা শ্রমিকই শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন না। শ্রমিকরা এ ধরনের কর্মকাণ্ডে জড়াবেন না বলেও তিনি আশা প্রকাশ করেন।

জামায়াত আমিরের অভিযোগ, ষড়যন্ত্রকারী ও স্বার্থান্বেষী একটি গোষ্ঠী পরিস্থিতি উসকে দিয়ে পোশাকশিল্প ধ্বংসের চেষ্টা করছে। এ বিষয়ে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন তিনি।

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গত কয়েক দিন ধরে রাজধানী ও আশপাশের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ চলছে। রোববার ঢাকার মিরপুরে শ্রমিকদের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। পরদিন সোমবার সাভারের আশুলিয়ায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

ইতোমধ্যে প্রায় ৬০০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে বলেও পোস্টে উল্লেখ করেন শফিকুর রহমান। তিনি বলেন, শীত মৌসুম সামনে রেখে পোশাকশিল্পে যে সম্ভাবনা তৈরি হয়, তা নষ্ট করার পেছনে গভীর কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

এ পরিস্থিতিতে দেশের পোশাকশিল্পের স্বার্থ রক্ষায় মালিক, শ্রমিকসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মুক্তির আগেই ৯০ কোটি রুপির চুক্তিতে শ্রদ্ধা কাপুরের ‘ইথা’

মুক্তির আগেই ৯০ কোটি রুপির চুক্তিতে শ্রদ্ধা কাপুরের ‘ইথা’

কৃষক কার্ডে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা

কৃষক কার্ডে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা

আজ থেকে অটোরিকশার নিবন্ধন শুরু, জেনে নিন এককালীন ফি ও মেয়াদ

আজ থেকে অটোরিকশার নিবন্ধন শুরু, জেনে নিন এককালীন ফি ও মেয়াদ

পোশাকশিল্প ধ্বংসের ‘পাঁয়তারা’ চলছে

শফিকুর রহমান পোশাকশিল্প ধ্বংসের ‘পাঁয়তারা’ চলছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App