×

ক্রিকেট

টাইগারদের কাছে হার

অস্ট্রেলিয়া দলে বড় পরিবর্তনের আভাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৪:৪৩ পিএম

অস্ট্রেলিয়া দলে বড় পরিবর্তনের আভাস

ছবি: সংগৃহীত

ডারউইনে বিশ্ব টেস্ট র‍্যাংকিংয়ের এক নম্বর দল অস্ট্রেলিয়াকে ধরাশায়ী করে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। নিজেদের মাঠে র‍্যাংকিংয়ের নবম দলের বিপক্ষে পুরো ম্যাচেই অসহায় দেখা গেছে স্বাগতিকদের। এমন হারের পর স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়া দলে শুরু হয়েছে নানা আলোচনা ও পর্যালোচনা।

ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড স্বীকার করেছেন, বাংলাদেশের বিপক্ষে নিজেদের মাঠে এই হার তাদের প্রত্যাশিত মানের ধারেকাছেও ছিল না। পুরো শক্তির দল নিয়ে মাঠে নেমেও দুই ইনিংস মিলিয়ে ৫০০ রান করতে না পারার বিষয়টিও হতাশাজনক বলে উল্লেখ করেন তিনি। তার মতে, এমন পরাজয় মেনে নেওয়া কঠিন।

এই বিপর্যয়ের পর আগামী শনিবার ম্যাকাইতে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের আগে স্কোয়াডে পরিবর্তন আনার চাপ তৈরি হয়েছে অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্টের ওপর। বিশেষ করে ওপেনার জ্যাক ওয়েদারল্যান্ড ও তিন নম্বরে ব্যাট করা মার্নাস লাবুশেনের পারফরম্যান্স নিয়ে সমালোচনা তীব্র হয়েছে। সাবেক অধিনায়ক রিকি পন্টিংসহ অনেকেই অস্ট্রেলিয়ার টপ অর্ডারে বড় ধরনের পরিবর্তনের দাবি জানিয়েছেন।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের যত পরিসংখ্যান

তবে স্কোয়াডে পরিবর্তনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ম্যাকডোনাল্ড জানিয়েছেন, চলমান দুই টেস্টের জন্য ঘোষিত ১৩ সদস্যের স্কোয়াড প্রয়োজনে বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। প্রধান নির্বাচক জর্জ বেইলিও পরিস্থিতি অনুযায়ী স্কোয়াডে নতুন খেলোয়াড় যুক্ত করার সুযোগ খোলা রেখেছেন। আগামী কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন কোচ।

ম্যাচ শেষে দলের বয়স কাঠামো ও পুনর্গঠন নিয়েও কথা বলেন ম্যাকডোনাল্ড। তিনি জানান, দলের বয়স ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা নিয়মিতই হয়। তবে বাংলাদেশের কাছে এমন পরাজয় সেই আলোচনাকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে।

তবে খেলোয়াড়দের ওপর আস্থা হারাননি অস্ট্রেলিয়া কোচ। তিনি বলেন, বর্তমান খেলোয়াড়দের কাছ থেকে এখনো অনেক ভালো ক্রিকেট পাওয়ার সক্ষমতা রয়েছে। পরিস্থিতি সামলে কীভাবে আবার সঠিক পথে ফেরা যায়, সেটিই এখন মূল বিষয়।

ম্যাকডোনাল্ড আরও বলেন, টেস্টে হারলে কষ্ট পাওয়া স্বাভাবিক। অস্ট্রেলিয়ার হয়ে খেলাটা ক্রিকেটারদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ—এই বিষয়টি কোনোভাবেই হারিয়ে যেতে দেওয়া যাবে না।

আরও পড়ুন: নারী বিভাগে দুই পুরুষ অ্যাথলেট, বাতিল সব পদক

এদিকে জ্যাক ওয়েদারল্যান্ডের সম্ভাব্য বিকল্প হিসেবে ম্যাট রেনশর নাম আলোচনায় রয়েছে। পাশাপাশি তরুণ স্যাম কনস্টাস, ক্যাম্পবেল কেলাওয়ে, অলি পীক ও কুপার কনোলিকেও নিয়ে আলোচনা চলছে।

আগামী ১২ মাসে অস্ট্রেলিয়ার সামনে প্রায় ২০টি টেস্ট ম্যাচের ব্যস্ত সূচি রয়েছে। ফলে দলের বর্তমান বয়স কাঠামো, টপ অর্ডারের পারফরম্যান্স এবং ভবিষ্যতের জন্য স্কোয়াড পুনর্গঠন নিয়ে বাংলাদেশের কাছে হারের পর আলোচনা আরও জোরালো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

 ডিসি অফিসে ‘ছাত্রলীগ নেতার’ চাকরি, বাতিলের দাবিতে মানববন্ধন

ডিসি অফিসে ‘ছাত্রলীগ নেতার’ চাকরি, বাতিলের দাবিতে মানববন্ধন

তিস্তা সেচ ক্যানেলে ডুবে প্রাণ গেল দুই শিশুর

তিস্তা সেচ ক্যানেলে ডুবে প্রাণ গেল দুই শিশুর

বাড়িভাড়া দিতে হিমশিম খেতেন, সেই অভিনেত্রী আজকের জনপ্রিয় ‘হুররেম’

বাড়িভাড়া দিতে হিমশিম খেতেন, সেই অভিনেত্রী আজকের জনপ্রিয় ‘হুররেম’

পে-স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন

পে-স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App