×

ক্রিকেট

আবুধাবি টেস্ট

তানজিদের ঝোড়ো ৮৩ রানে প্রথম সেশন বাংলাদেশের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পিএম

তানজিদের ঝোড়ো ৮৩ রানে প্রথম সেশন বাংলাদেশের

ছবি: সংগৃহীত

দুর্দান্ত এক সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছিলেন তানজিদ হাসান তামিম। আফগানিস্তানের বোলারদের ওপর শুরু থেকেই চড়াও হয়ে দ্রুত এগোচ্ছিলেনও তিন অঙ্কের দিকে। তবে মধ্যাহ্নবিরতির কিছুক্ষণ আগে ৮৩ রানে উইকেট বিলিয়ে দিয়ে আসেন মারকুটে এই ওপেনার। তানজিদের শতক না পাওয়ার আক্ষেপ থাকলেও আবুধাবি টেস্টের প্রথম সেশনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।

শুক্রবার (৯ অক্টোবর) শেখ জায়েদ স্টেডিয়ামে একমাত্র টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে মধ্যাহ্নবিরতি পর্যন্ত ২৬ ওভারে ১ উইকেটে ১৩৪ রান তুলেছে বাংলাদেশ। তানজিদ আউট হওয়ার পর ৪১ রানে অপরাজিত আছেন শাদমান ইসলাম। তার সঙ্গে ৫ রানে ব্যাট করছেন মুমিনুল হক।

ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন তানজিদ। আফগানিস্তানের পেসার ইয়ামিন আহমদজাই ও মোহাম্মদ সেলিমকে স্বস্তিতে থাকতে দেননি বাঁহাতি এই ওপেনার। মাত্র ৪১ বলে সাতটি চার ও একটি ছক্কায় পূর্ণ করেন ফিফটি।

অন্য প্রান্তে সতর্ক ছিলেন শাদমান। শুরুতে হাশমতউল্লাহ শহীদির হাতে ক্যাচ দিয়ে বেঁচে যাওয়ার পর আর সুযোগ দেননি তিনি। তানজিদের আক্রমণাত্মক ব্যাটিংয়ের সঙ্গে শাদমানের ধৈর্য মিলিয়ে প্রথম ১০ ওভারেই ৫০ রান তুলে ফেলে বাংলাদেশ। এরপর রান তোলার গতি আরও বাড়ান তানজিদ। প্রথম ১৮ ওভারের মধ্যেই শতরান পূর্ণ হয় বাংলাদেশের।

অবশেষে ২৩তম ওভারে আফগানিস্তানকে প্রথম সাফল্য এনে দেন ইসমত আলম। তার বলে উইকেটকিপার ইকরাম আলীখিলের হাতে ক্যাচ দেন তানজিদ। ৭১ বলে আটটি চার ও চারটি ছক্কায় ৮৩ রান করেন তিনি। ভাঙে ১২৪ রানের উদ্বোধনী জুটি।

তানজিদ ফেরার পর মুমিনুলকে নিয়ে বাকি সময়টা নির্বিঘ্নে কাটিয়ে দেন শাদমান। ৭৯ বলে পাঁচটি চারে ৪১ রান করে মধ্যাহ্নবিরতিতে যান তিনি। মুমিনুলের সংগ্রহ ৭ বলে ৫ রান। আফগানিস্তানের বোলারদের মধ্যে ৭ ওভারে দুটি মেডেনসহ মাত্র ১৭ রান দিয়ে ইসমত নিয়েছেন একমাত্র উইকেটটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভালো ক্যারিয়ারই কি ভালো বিয়ের নিশ্চয়তা?

ভালো ক্যারিয়ারই কি ভালো বিয়ের নিশ্চয়তা?

‘ফাটাকেষ্ট’ হতে চেয়ে প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি

রেলের টিকিট কালোবাজারি ‘ফাটাকেষ্ট’ হতে চেয়ে প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি

শান্তিতে নোবেল পেলেন নাভেনথাম নাভি পিলাই

শান্তিতে নোবেল পেলেন নাভেনথাম নাভি পিলাই

আওয়ামী লীগ এতই শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না

রাশেদ খাঁন আওয়ামী লীগ এতই শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App