×

অপরাধ

মাধবপুরে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে প্রেমিক গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৪২ পিএম

মাধবপুরে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে প্রেমিক গ্রেপ্তার

প্রতীকী ছবি

হবিগঞ্জের মাধবপুরে প্রেমিকাকে ধর্ষণের অভিাযোগে প্রেমিকার মায়ের দায়ের করা মামলায় প্রেমিক আলমগীর মিয়াকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (১৯ ফেব্রুয়ারি) পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বাবা উপজেলার চৌমুহনী ইউনিয়নের আরিছপুর গ্রামের আব্দুল হাই মিয়া।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় আলমগীর উত্তর সমজদীপুর গ্রামে প্রেমিকাকে ধর্ষণ করে। বিষয়টি তাৎক্ষণিকভাবে কেউ জানতে পারেনি।

এ ঘটনায় প্রেমিকার মা বাদী হয়ে আলমগীরকে আসামি করে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। এ মামলায় পুলিশ আলমগীরকে নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করে।

মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) বাবুল চৌধুরী জানান, ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত আলমগীরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে আসার ডাক

নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে আসার ডাক

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ

ব্যাটিং কোচের পদ থেকে সরানো হলো আশরাফুলকে

ব্যাটিং কোচের পদ থেকে সরানো হলো আশরাফুলকে

ছয় মাসের রেকর্ড ভাঙল জ্বালানি তেলের দাম

ছয় মাসের রেকর্ড ভাঙল জ্বালানি তেলের দাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App