×

অপরাধ

নৃত্যশিল্পী ইভানের বিরুদ্ধে প্রতিবেদন ১২ জানুয়ারি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২২, ০৪:৩২ পিএম

নৃত্যশিল্পী ইভানের বিরুদ্ধে প্রতিবেদন ১২ জানুয়ারি

নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগ। ছবি : সংগৃহীত

নৃত্যশিল্পী ইভানের বিরুদ্ধে প্রতিবেদন ১২ জানুয়ারি

দুবাইয়ের ড্যান্স বারে কাজ দেয়ার কথা বলে যৌনকর্মী হিসেবে পাচার করার অভিযোগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগের বিরুদ্ধে মানবপাচার আইনের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১২ জানুয়ারি পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (২৬ ডিসেম্বর) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। মামলার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম শুভ্রা চক্রবর্তীর আদালত নতুন এ দিন ধার্য করেন।

এ মামলার বাকি আসামিরা হলেন- আজম খান, নাজিম, আল-আমিন হোসেন ওরফে ডায়মন্ড, স্বপন হোসেন, এরশাদ, আলমগীর, আমান ও শুভ।

এর আগে, ২০২০ সালের ২ জুলাই মানব পাচারের মূলহোতা আজম খানসহ নয়জনের বিরুদ্ধে মানবপাচার আইনে লালবাগ থানায় একটি মামলা করেন সিআইডির সহকারী পুলিশ সুপার মৃনাল কান্তি দাশ। জানা যায়, আসামিরা দুবাইয়ের হোটেল ও ড্যান্স বারে মেয়েদের যৌনকর্মে বাধ্য করতেন। তাদের প্রতিনিধিরা দেশের বিভিন্ন নাচের ক্লাব বা সংগঠন থেকে কাজ দেয়ার নামে মেয়েদের দুবাই পাঠাত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

মোদির আশ্বাসেও থামছে না বিক্ষোভ, কোন পথে ভারতের আন্দোলন?

আলজাজিরার এক্সপ্লেইনার মোদির আশ্বাসেও থামছে না বিক্ষোভ, কোন পথে ভারতের আন্দোলন?

‘হাসপাতাল নয়, যেন উত্তর কোরিয়ায় ছিলাম’

সোনম ওয়াংচুক ‘হাসপাতাল নয়, যেন উত্তর কোরিয়ায় ছিলাম’

বিশ্বকাপের চমক ভোজিনিয়া যোগ দিলেন নতুন ক্লাবে

বিশ্বকাপের চমক ভোজিনিয়া যোগ দিলেন নতুন ক্লাবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App