×

অপরাধ

তিতাসে ত্রাণ দেয়ার নামে মানসিক প্রতিবন্ধী নারীকে গণধর্ষণ, আটক ৬

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪, ০৮:৩২ পিএম

তিতাসে ত্রাণ দেয়ার নামে মানসিক প্রতিবন্ধী নারীকে গণধর্ষণ, আটক ৬

তিতাসে মানসিক প্রতিবন্ধীকে গণধর্ষণের অভিযোগে আটক ৬ জন বখাটে। ছবি: ভোরের কাগজ

কুমিল্লার তিতাসে ত্রাণ দেয়ার কথা বলে ৩৫ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী নারীকে গণধর্ষণের অভিযোগে ৬ বখাটে যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩০ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দাসকান্দি বাজার থেকে তাদের আটক করা হয়।

এর আগে স্থানীয় জনতা ও ছাত্র সমাজের যুবকরা ৬ বখাটে যুবককে আটক করে গাছের সঙ্গে বেঁধে গণধোলাই দিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

অভিযোগে জানা যায়, গত বুধবার (২৮ আগস্ট) দুপুরে ভুক্তভোগী নারী উপজেলার দাসকান্দি বাজারে যান ত্রাণ পাওয়ার আশায়। সেসময় সিএনজি বাবু ভিকটিমকে ত্রাণ দেয়ার প্রলোভন দিয়ে দাসকান্দি বাজারের মো. আলী নুর আলীর দোকানে বসিয়ে রাখেন। সন্ধ্যা ঘনিয়ে এলে অভিযুক্তরা একত্রিত হয়ে পালাক্রমে ধর্ষণ করে বলে অভিযোগ করেন। 

বিষয়টি এলাকায় জানাজানি হলে এক ছাত্র সমন্বয়কদের কাছে তথ্যটি পৌঁছায়। এরপর এদিন সকালে অভিযুক্ত ৬ জনকে দাসকান্দি বাজারে ডাকা হয়। এরপর তারা ঘটনার সত্যতা স্বীকার করেন।

আটককৃতরা হলেন- ভিটিকান্দি ইউনিয়নের পোড়াকান্দি গ্রামের মৃত মনু মিয়ার ছেলে টিম ম্যানেজার আলী নুর প্রকাশ আলী (৪৫), চকের বাড়ীর মৃত বাচ্চু সরকারের ছেলে সিএনজি বাবু (৪০), হরিপুর চকেরবাড়ীর ঘটক মোখলেস মিয়ার ছেলে সিএনজি চালক ইদন (২৫), হরিপুরের নুর ইসলামের ছেলে আরিফ (৩০), দাসকান্দি চকেরবাড়ীর নুরুল ইসলামের ছেলে নুর মোহাম্মদ প্রকাশ চোক্কা (২৫) এবং  একই গ্রামের বিষ্ণ কমল দা প্রকাশ সেন্টু মজুমদা'র ছেলে বিদ্যুত মজুমদার (৩৫)।

এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, অভিযোগের ভিত্তিতে ৬ জনকে আটক করা হয়েছে। মেডিকেল চেকআপের জন্য ভিকটিমকে উদ্ধার করা হয়। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

টাইমলাইন: ভারতের ঢলে বন্যা পরিস্থিতির অবনতি

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘হাতকড়া আমাদের কাছে নববধূর চুড়ির মতো’

‘হাতকড়া আমাদের কাছে নববধূর চুড়ির মতো’

ঢাবির ৬ অধ্যাপককে ‘অব্যাহতি’, বরখাস্ত হচ্ছেন সাদেকা

জুলাইবিরোধী অবস্থান ঢাবির ৬ অধ্যাপককে ‘অব্যাহতি’, বরখাস্ত হচ্ছেন সাদেকা

ঠিকাদারের মৃত্যুর পর দেড় বছর বন্ধ সড়ক সংস্কার, ভোগান্তি

ঠিকাদারের মৃত্যুর পর দেড় বছর বন্ধ সড়ক সংস্কার, ভোগান্তি

পুলিশ ফাঁড়িতে অতর্কিত হামলা, নিহত ১১ কর্মকর্তা

পুলিশ ফাঁড়িতে অতর্কিত হামলা, নিহত ১১ কর্মকর্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App