×

অপরাধ

বাসায় বস্তা ভর্তি টাকা, অভিযানে আটক পুত্রসহ সাবেক সচিব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ১১:৪৮ এএম

বাসায় বস্তা ভর্তি টাকা, অভিযানে আটক পুত্রসহ সাবেক সচিব

সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আমজাদ হোসেন এবং তার ছেলে

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আমজাদ হোসেন এবং তার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৩ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আমজাদ হোসেনের উত্তরার উত্তরা ১১ নম্বর সেক্টরের ৩৩ নম্বর বাড়িতে  বাসায় অভিযান পরিচালনা করেছে যৌথবাহিনী। অভিযানে তার বাসা থেকে মিলেছে এক কোটি টাকা ও ১১টি আইফোন।গোপন সংবাদের ভিত্তিতে এদিন  রাত ১০ টায় ওই বাসায় অভিযান শুরু পরিচালনা করে যৌথ বাহিনী। প্রায় চার ঘণ্টার অভিযান শেষে আমজাদ ও তার ছেলেকে আটক করা হয়।

অভিযানে তাদের বাসা থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি নগদ অর্থ এবং মূল্যবান সামগ্রী জব্দ করা হয়। এর মধ্যে নগদ এক কোটি সাড়ে ৯ লাখ টাকা, বেশকিছু বৈদেশিক মুদ্রা, ১১টি আইফোন এবং ব্র্যান্ডের মূল্যবান ঘড়ি রয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত থেকেই অবসর নেন আমজাদ হোসেন খান। তার গ্রামের বাড়ি গাজীপুর সদরে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সার সরবরাহে কড়া নজরদারি, ৬৪ জেলায় সেল গঠন

সার সরবরাহে কড়া নজরদারি, ৬৪ জেলায় সেল গঠন

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাশ কত

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাশ কত

পুতুলের পদত্যাগের নেপথ্যে যেসব অভিযোগ

পুতুলের পদত্যাগের নেপথ্যে যেসব অভিযোগ

বিনামূল্যে এআই প্রশিক্ষণ, প্রতিদিন মিলবে ২০০ টাকা

বিনামূল্যে এআই প্রশিক্ষণ, প্রতিদিন মিলবে ২০০ টাকা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App