×

অপরাধ

১১০০ অস্ত্র উদ্ধার: ৯ দোকান কর্মচারী রিমান্ডে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১১:২৮ পিএম

১১০০ অস্ত্র উদ্ধার: ৯ দোকান কর্মচারী রিমান্ডে

ছবি: সংগৃহীত

রাজধানীর নিউমার্কেট এলাকার দোকান ও গুদাম থেকে বিভিন্ন ধরনের ১,১০০টি ধারালো অস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনের মামলায় নয়জন দোকান কর্মচারীর তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রোববার (১০ আগস্ট) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাত দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আব্দুল ওয়াহাব তাদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

শনিবার (৯ আগস্ট) নিউমার্কেট এলাকার কয়েকটি দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করে সেনাবাহিনী। এসময় এসব অস্ত্র বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িত এই নয়জনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় নিউমার্কেট থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু

দেশের ১২ অঞ্চলে বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের ১২ অঞ্চলে বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা

সাগরে ইঞ্জিন বিকল, পাচঁ দিন ধরে ভাসছেন ১৮ জেলে

সাগরে ইঞ্জিন বিকল, পাচঁ দিন ধরে ভাসছেন ১৮ জেলে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App