×

অপরাধ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা : গ্রেপ্তার আরো ৯

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০২:০১ পিএম

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা : গ্রেপ্তার আরো ৯

ছবি : সংগৃহীত

রাজধানীর কাওরান বাজার এলাকায় প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আরো ৯ জনকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে সংঘটিত হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ডিবি পুলিশের অভিযানে আরও ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে একই ঘটনায় আরও ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। পাশাপাশি ভিডিও ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে মোট ৩১ জনকে প্রাথমিকভাবে শনাক্ত করার কথাও জানিয়েছিল ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

এ ঘটনায় প্রথম আলো ও ডেইলি স্টারের পক্ষ থেকে তেজগাঁও থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। একটি মামলায় অজ্ঞাতনামা ৫০০ জন এবং অপর মামলায় ৪০০ জনকে আসামি করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদিতে হুথিদের প্রাণঘাতী হামলা, বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড়

সৌদিতে হুথিদের প্রাণঘাতী হামলা, বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড়

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত একাধিক ব্যক্তি

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত একাধিক ব্যক্তি

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App