×

অপরাধ

ইভ্যালির রাসেল–শামীমা গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০২:০৫ পিএম

ইভ্যালির রাসেল–শামীমা গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তাদের বিরুদ্ধে মোট ৩৯১টি গ্রেপ্তারি ওয়ারেন্ট থাকার তথ্য জানিয়েছে পুলিশ।

সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে ডিবির একটি দল তাদের গ্রেপ্তার করে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে বিভিন্ন মামলায় মোট ৩৯১টি ওয়ারেন্ট রয়েছে, যার ভিত্তিতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে।

ডিবি সূত্রে জানা গেছে, ধানমন্ডি, কাফরুল ও সাভার থানায় দায়ের করা একাধিক মামলায় এই দুইজনের বিরুদ্ধে প্রায় তিন শতাধিক গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। শুধু ধানমন্ডি থানাতেই তাদের নামে শতাধিক পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের নিজ বাসা থেকে মোহাম্মদ রাসেল ও শামীমা নাসরিনকে গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা বাহিনী। পরে শামীমা নাসরিন ২০২২ সালের এপ্রিল মাসে এবং মোহাম্মদ রাসেল ওই বছরের ডিসেম্বরে জামিনে মুক্তি পান।

সর্বশেষ গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে থাকা মামলাগুলোর আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ডিবি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত শতাধিক

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত শতাধিক

এসএসএফের পিস্তল হাতে নিশানা পরীক্ষা প্রধানমন্ত্রীর

এসএসএফের পিস্তল হাতে নিশানা পরীক্ষা প্রধানমন্ত্রীর

সারা দেশে প্রাথমিকের সব দপ্তর ও বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

সারা দেশে প্রাথমিকের সব দপ্তর ও বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

হাম উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App