×

অপরাধ

রাজধানীতে যৌথ অভিযানে পিস্তল ও মাদকদ্রব্য উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৮ পিএম

রাজধানীতে যৌথ অভিযানে পিস্তল ও মাদকদ্রব্য উদ্ধার

ছবি: সংগৃহীত

রাজধানীর হাতিরঝিলে সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশি রিভলবার, এ্যামুনিশন, দেশীয় অস্ত্রসহ মাদকদ্রব্য উদ্ধার  করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোর ৪টায় হাতিরঝিলের বাগিচারটেক এলাকায় সেনাবাহিনীর ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল এই অভিযান পরিচালনা করেন।

বিকেলে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

ওই পোস্টে বলা হয় যে, আজ ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর হাতিরঝিল থানার বাগিচারটেক এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনা করে ১টি বিদেশি রিভলবার, ১ রাউন্ড এ্যামুনিশন, ১টি ডামি পিস্তল, বেশ কিছু দেশীয় অস্ত্রসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। অবৈধ অস্ত্রের সঙ্গে সংশ্লিষ্ট অপরাধীদের সনাক্ত করতে গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।  

সেনাবাহিনীর ফেসবুক পোস্টে আরো বলা হয়ে যে, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনাক্যাম্প অথবা যে কোনো আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট প্রদান করার জন্য অনুরোধ করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App