×

অপরাধ

উখিয়ায় যৌথ অভিযানে বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার ৩

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪২ পিএম

উখিয়ায় যৌথ অভিযানে বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার ৩

ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ সময় স্থানীয় শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারির ছেলেসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোর ২টায় উখিয়ায় আর্মি ক্যাম্পের একটি দল এই অভিযান পরিচালনা করেন।

বিকেলে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

ওই পোস্টে বলা হয় যে, আজ ভোর ২ টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বালুখালী ১ নং ওয়ার্ড এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে স্থানীয় শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি জুলু প্রকাশ ওরফে জুলু ডাকাতের পুত্র সন্ত্রাসী আমিন এবং তার দেহরক্ষী জানে আলমসহ আরো একজনকে গ্রেপ্তার করা হয়।

সেনাবাহিনীর ফেসবুক পোস্টে আরো বলা হয়ে যে, বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা, আইনশৃঙ্খলা এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ। সন্ত্রাস, নাশকতা ও অপরাধ দমনে সেনাবাহিনীর এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সার্কের কার্যকারিতা বাড়াতে একমত বাংলাদেশ-মালদ্বীপ

সার্কের কার্যকারিতা বাড়াতে একমত বাংলাদেশ-মালদ্বীপ

তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট

তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট

যেভাবে ফিটনেস ধরে রাখেন জয়া আহসান

যেভাবে ফিটনেস ধরে রাখেন জয়া আহসান

কঙ্গোতে আশঙ্কাজনক হারে বাড়ছে ইবোলা, মৃত্যু ১,৩০০ ছাড়াল

কঙ্গোতে আশঙ্কাজনক হারে বাড়ছে ইবোলা, মৃত্যু ১,৩০০ ছাড়াল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App