×

অপরাধ

আইজিপি

‘কোনো অপরাধীকে ছাড় নয়’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৪ পিএম

‘কোনো অপরাধীকে ছাড় নয়’

ছবি: সংগৃহীত

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, ‘অপরাধী যেই হোক তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।’

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে এসে মোহাম্মদপুর এলাকায় সাংবাদিককে এসব কথা জানান নতুন আইজিপি। এ সময় ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার ও তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইজিপি বলেন, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও মাদক কারবারিদের তৎপরতায় সাধারণ মানুষ ভীতির মধ্যে আছেন। এ কারণে আমি নিজেই পরিস্থিতি পর্যবেক্ষণে রাস্তায় নেমেছি।

তিনি বলেন, সন্ধ্যার পর বিশেষ ব্লক রেইড পরিচালনা করে ছিনতাইকারী থেকে শুরু করে মাদক সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার কার্যক্রম চলছে।

আইজিপি আরও বলেন, রাজধানীতে ফুটপাত দখল হয়ে যাওয়ার পর এখন সড়কও দখলের শিকার। ফলে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না থাকলে অর্থনীতি ও বিনিয়োগ দুটিই ক্ষতিগ্রস্ত হয় বলে মন্তব্য করেন তিনি।

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিতে তিনি নিজেও রাতে টহলে থাকার ঘোষণা দেন। তার ভাষ্য, আমি রাস্তায় থাকলে সহকর্মীরাও আরও সক্রিয় থাকবে এবং আইন প্রয়োগে কঠোরতা বাড়বে।

আইজিপি বলেন, সাধারণ মানুষ পুলিশের পাশে রয়েছে এবং যে-ই অপরাধী হোক কঠোরভাবে দমন করা হবে। হোয়াইট-কলার অপরাধীদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

করদাতার সঙ্গে কর্মকর্তার যোগাযোগ থাকবে না

করদাতার সঙ্গে কর্মকর্তার যোগাযোগ থাকবে না

পে স্কেলের গেজেট প্রকাশে শেষ বাধা কোথায়

পে স্কেলের গেজেট প্রকাশে শেষ বাধা কোথায়

এনবিআরের ৭ সহকারী কর্মকর্তার বদলি

এনবিআরের ৭ সহকারী কর্মকর্তার বদলি

ফ্রি এআই প্রশিক্ষণ, ভাতা দৈনিক ২০০ টাকা

ফ্রি এআই প্রশিক্ষণ, ভাতা দৈনিক ২০০ টাকা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App