×

অপরাধ

চিফ প্রসিকিউটর

জুনেই ইনু ও হানিফের মামলার রায়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৫:৩৪ পিএম

জুনেই ইনু ও হানিফের মামলার রায়

ছবি : ফাইল ফটো

মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের বিরুদ্ধে চলমান বিচারিক প্রক্রিয়ার রায় জুন মাসের মধ্যেই ঘোষিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

বুধবার (১০ জুন) বিকেলে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালে হাসানুল হক ইনু ও মাহবুব উল আলম হানিফের বিরুদ্ধে আলাদা দুটি মামলা হয়েছিল। উভয় মামলায় প্রসিকিউশন সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন সম্পন্ন করেছে। কুষ্টিয়ায় সংঘটিত হত্যাযজ্ঞে এ দুজনের সরাসরি সংশ্লিষ্টতার পাশাপাশি ‘সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি’ ছিল বলেও মন্তব্য করেন তিনি।

আমিনুল ইসলাম বলেন, ‘তারা শেখ হাসিনার নির্দেশনা ও সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগী হিসেবে ভূমিকা রেখেছেন। আন্দোলন দমনে স্ব স্ব রাজনৈতিক নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছিলেন ইনু ও হানিফ। তাদের নির্দেশ পেয়েই নেতাকর্মীরা তৎকালীন পুলিশের সহায়তায় কুষ্টিয়ায় হত্যাযজ্ঞ চালায়, যাতে ছয়জন নিহত হন।’

তিনি আরও বলেন, ‘আমরা আশা করছি, জুন মাসের মধ্যেই এ দুটি মামলার রায় দেওয়া হবে। আমরা আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছি।’ সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে প্রসিকিউটর ফারুক আহাম্মদ, সহিদুল ইসলাম সরদার, আবদুস সাত্তার পালোয়ান ও শাইখ মাহদী উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সালাম ও ‘ইনশাআল্লাহ’ বলায় পুলিশ কর্মকর্তাকে বদলি

সালাম ও ‘ইনশাআল্লাহ’ বলায় পুলিশ কর্মকর্তাকে বদলি

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাঁধনের খোঁজ নিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাঁধনের খোঁজ নিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জনপ্রতিনিধির যোগ্যতায় ডিগ্রি কতটা জরুরি?

জনপ্রতিনিধির যোগ্যতায় ডিগ্রি কতটা জরুরি?

জাতীয় গ্রিডে বেড়েছে গ্যাস সরবরাহ, বিদ্যুৎ-শিল্প খাতে ফিরছে স্বস্তি

জাতীয় গ্রিডে বেড়েছে গ্যাস সরবরাহ, বিদ্যুৎ-শিল্প খাতে ফিরছে স্বস্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App